শিরোনাম:
●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটি, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » কৃষি » কালীগঞ্জে চলছে নতুন উদ্যমে ফুলচাষ
প্রথম পাতা » কৃষি » কালীগঞ্জে চলছে নতুন উদ্যমে ফুলচাষ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে চলছে নতুন উদ্যমে ফুলচাষ

ছবি : সংবাদ সংক্রান্তজাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ক্ষেতে ফুলের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন গান্না-পাইকপাড়া গ্রামের দু’ভাই সাজু মন্ডল ও সাহাবুল ইসলাম। করোনার কারণে ফুল বিক্রিতে ধস নামায় তারা ক্ষতির শিকার হন। এখন নতুন করে ফুলচাষ করে সেই ক্ষতি পুষিয়ে নিতে চান। কৃষি বিভাগের তথ্যমতে, করোনা সংক্রমণের আগে ফুলের আবাদ ছিল ১৭৬ হেক্টর জমিতে। বর্তমানে লাভজনক এই আবাদ কমে দাঁড়িয়েছে মাত্র ৪০ হেক্টর জমিতে। তবে এ সংখ্যা আরো বাড়বে বলে আশা কৃষি বিভাগের। ফুলচাষি সাজু মন্ডল জানান, সামনে বিজয় দিবস, বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারি এসব দিবসে ফুলের ভালো দাম হয়। তাই করোনার ক্ষতি পুষিয়ে নিতে এক বিঘা জমিতে গাঁদা ফুলের চারা রোপণ করেছেন। আশা করছেন, ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। মোটামুটি একই চিত্র জেলার সদর, কালীগঞ্জ, মহেশপুরসহ ফুল উৎপাদনকারী এলাকায়। অব্যাহত লোকসানে দিশেহারা চাষিদের অনেকেই ফুলের পরিবর্তে ধান কিংবা সবজির চাষ করেন। অনেক ফুলচাষি এখন নতুন করে স্বপ্ন দেখছেন। সেই স্বপ্নে কেউ নতুন করে চারা রোপণ করছেন কেউবা রোপণকৃত চারা পরিচর্যা করছেন। এখন থেকে পরিচর্যা করা গেলে দেড় থেকে দুই মাস পর ভালো মানের ফুল পাওয়া যাবে। ফুলচাষি শফিকুল ইসলাম বলেন, ‘করোনার আগে প্রায় দুই বিঘা জমিতে গাঁদা ফুল ছিল। লকডাউনে পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় ক্ষেতের ফুল বাজারে বিক্রি করতে পারছিলাম না। যার কারণে সব গাছ কেটে ফেলি। এতে আমার লোকসান হয় দেড় লাখ টাকার মতো।’ ফুল গাছ কেটে সেখানে ধান লাগিয়েছিলেন তিনি; আর অল্প একটু জমিতে সবজি। তবে যে জমিতে ধান লাগিয়েছিলেন, সেখানে এখন আবার ফুল আবাদের জন্য জমি প্রস্তুত করছেন। জেলার সব থেকে বড় গান্না বাজার ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি দাউদ হোসেন জানান, করোনার সংকটে ব্যবসায়ীদের মার্কেটে লাখ লাখ টাকা অনাদায়ী রয়ে গেছে। ঢাকা, কুমিল্লাসহ বড় বড় শহরের ব্যাপারিদের কাছে তাদের টাকা আটকে আছে। যদি করোনার সংক্রমণ কমে যায় কিংবা সরকার যদি কমিউনিটি সেন্টার গুলো খুলে দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে বিজয় দিবসসহ নানা উৎসব উদযাপনের অনুমতি দেয়, তাহলে ফুলের চাহিদা বাড়বে। এতে তাদের পাওনা-প্রান্তির পাশাপাশি ব্যবসা স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোশাররফ হোসেন জানান, সামনের দিন গুলোতে চাষিরা যাতে ভালোমানের ফুল পেতে পারেন এজন্য উন্নতমানের চারা রোপণ, রোগ-বালাই দমন থেকে শুরু করে নানা কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে। সঙ্গে কম জমিতে কীভাবে বেশি ফুল উৎপাদন করা যায়, সে বিষয়েও দিক-নির্দেশনা দেওয়া হচ্ছে।

বিনা ভাড়ায় থাকেন পরিদর্শক
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের সরকারী আবাসিক কোয়াটারটি বেদখল হয়ে গেছে। ওই সরকারী কোয়াটারটি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোছাঃ মায়ানুর আক্তারের নামে বরাদ্দ থাকলেও তিনি ওই বাসায় বসবাস করেন না। ফলে দীর্ঘ ৫ বছরের বেশি সময় ধরে বিনা ভাড়ায় বসবাস করছেন হুমায়ন কবীর পলাশ নামে এক পরিবার পরিকল্পনা পরিদর্শক। হুমায়ন কবীর বসবাসের সুযোগ নিয়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের ভিতরে থাকা সরকারী গাছ কেটে ঘরের ফার্নিচার বানিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়াও সরকারী কোয়াটারে বসেই তিনি এলাকায় রাজনীতি করে বেড়ান। এলাকাবাসির অভিযোগ পরিদর্শক হুমায়ন কবীর অল্প সময় অফিস করে দলাদলির রাজনীতি করে বেড়ান। এছাড়া সরকারী ওষুধ মুখচেনা লোকের মধ্যে বিতরণ করেন বলে কেও কেও অভিযোগ করেন। বিষয়টি নিয়ে শৈলকুপা উপজেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ গোলাম রহমান খবরের সত্যতা স্বীকার করে জানান, আমরা তাকে চিঠি দিয়েছি বাসা ছেড়ে দেওয়ার জন্য। এ মাসেই সে বাসা ছেড়ে দিবে। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোছাঃ মায়ানুর আক্তার জানান, বাসাটি আমার নামে বরাদ্দ। প্রতিমাসে বাসা ভাড়া আমি প্রদান করলেও আমি থাকি না। পরিদর্শক পলাশের সঙ্গে আমার ভাইবোনের সম্পর্ক, তাই তাকে আমি থাকতে বলেছি। পরিবার পরিকল্পনা পরিদর্শক হুমায়ন কবীর পলাশ বলেন, আমি ১২ হাজার টাকা ব্যায় করে বাসা মেরামতের মাধ্যমে বসবাসের উপযোগী করেছি। যখন বিনা ভাড়ায় থাকার কথা উঠছেই তখন আমি বাসা ছেড়ে দেব।

ক্ষুধা দারিদ্রের সঙ্গে যুদ্ধজয়ী ঝিনাইদহের ১৫ নারী
ঝিনাইদহ :: ১৫ ক্ষুধা জয়ীকে খুঁজে বের করেছে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড নামের একটি সংগঠন। এদের সবার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে। তারা বিভিন্ন ক্ষেত্রে টেকসব উন্নয়ন, জৈব চাষ, আত্মকর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন তথা আর্থ সামাজিক উন্নয়ন এবং ক্ষুধা ও দারিদ্র অবসানে অবদান রেখে চলেছে। ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মানে এসব নারীদের সম্মননা প্রদান করবে জাপান ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড। আজ বুধবার (২৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে জেলার কালীগঞ্জ শহরের বলিদাপাস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে সম্মাননা স্বরুপ ক্রেস্ট ও নগদ অর্থ তাদের হাতে তুলে দেওয়া হবে। স্বেচ্ছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড প্রতিবছর সমাজের বিভিন্ন ভাবে অবদান রাখায় সম্মাননা স্বরুপ এই পুরস্কার প্রদান করে থাকে। এবার শত বাধা পেরিয়ে ক্ষুধাকে জয় করার জন্য কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুরের রেনুকা আক্তার, মস্তবাপুরের মারুফা খাতুন ও তহমিনা বেগম, অনুপমপুরের মুন্নি ও জোসনা বেগম, মহেশ^রচাদার মঞ্জুরা রানী, মল্লিকপুরের স্বপ্না খাতুন ও রুপভান বেগম, আগমুন্দিয়ার ফারহানা বেগম, বলরামপুরের আসমানি দেবনাথ ও রেকসনা বেগম, ভোলপাড়ার ফাতেমা বেগম, হরিগোবিন্দপুরের আসমা বেগম এবং আড়–য়াশলুয়ার রিজিয়া ও রিনা বেগমকে নির্বাচিত করে সম্মাননা দেওয়া হচ্ছে।

হরিণাকুন্ডুতে ২৫ হাজার টাকা জরিমানা
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে অবৈধ লাটাহাম্বা (বালি ও মাটি টানা স্থানীয় ইঞ্জিনচালিত যান) গাড়ি তৈরির অপরাধে ইউনুচ আলী নামে একব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ইউনুচ আলী শহরের আদর্শপাড়া এলাকার মৃত- ঝইরুদ্দিনের ছেলে। মঙ্গলবার সকালে শহরের গ্যারেজপট্রি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সড়ক পরিবহন আইনে অনুমোদনহীন স্থানীয় যান তৈরির অপরাধে ওই ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সৈয়দা নাফিস সুলতানা। পরে শহরের রেজিস্ট্রি অফিস মোড় এলাকায় বাধ্যতামূলক মাস্ক পরিধানের ওপর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ফারুক হোসেন নামে আরও এক কসমেটিক্স ব্যবসায়ীকে পাঁচ‘শ টাকা জরিমানা করা হয়।

খেলার সামগ্রী বিতরন করলেন এমপি খালেদা খানম
ঝিনাইদহ :: ঝিনাইদহে সংরক্ষিত মহিলা আসনের এমপি খালেদা খানম খেলোয়ারদের মাঝে খেলার সামগ্রী বিতরন করেছেন। মঙ্গলবার বিকালে নিজ বাসভবনে এ খেলার সামগ্রী বিতরন করেছেন। সংরক্ষিত মহিলা আসন-২৭ এর সংসদ সদস্য খালেদা খানম ঝিনাইদহ জেলা শহরে ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত বনানী ক্রীড়া সংসদ এর নেতৃবৃন্দের কাছে খেলার সামগ্রী ফেদার,ব্যাড সহ ব্যাডমিন্টন খেলার সামগ্রী বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন উদ্ভাবনী নার্সারীর পরিচালক মনিচুর রহমান কারু, সাজ্জাদ আহমেদ, বনানী ক্রীড়া সংসদ এর তপু রহমান,হিমেল,জুয়েল,জায়েদ,জাকারিয়া,প্রাপ্ত,রাহুল প্রমূখ। সংরক্ষিত মহিলা আসনের এমপি খালেদা খানম বলেন, ব্যাডমিন্টন খেলার সামগ্রী সহ বিভিন্ন খেলার সামগ্রী বিতরন অব্যাহত রয়েছে। খেলাধুলা মানুষকে শারীরিক সুস্থ রাখে ও যুব সমাজকে বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত রাখে।খেলোয়ারদের উদ্দেশ্য বলেন,করোনাকে জয় করতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা করতে হবে। করোনার দ্বিতীয় ডেউকে অবশ্যই জয় করতে হবে।





কৃষি এর আরও খবর

‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ

আর্কাইভ