শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৪ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » কৃষি » চাটমোহরে সম্ভাবনাময়ী তেল ফসল পেরিলা চাষ শুরু
প্রথম পাতা » কৃষি » চাটমোহরে সম্ভাবনাময়ী তেল ফসল পেরিলা চাষ শুরু
শুক্রবার ● ৪ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে সম্ভাবনাময়ী তেল ফসল পেরিলা চাষ শুরু

ছবি : সংবাদ সংক্রান্তমো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার চাটমোহরের গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া ব্লকে রিসার্চ সিজন খরিপ-২/২০২০ এর আওতায় সাউ পেরিলা-১ (গোল্ডেন পেরিলা বিডি) চাষ হয়েছে। পেরিলা বাংলাদেশে নতুন তেল জাতীয় ফসল। সারা বিশ্বে এটি কোরিয়ান পেরিলা নামে পরিচিত। ক্রমশই বিশ্বের অন্যান্য দেশে এ ফসলটি বিস্তার লাভ করছে। গবেষণা চলছে এ ফসলটির উপর। চলনবিল অধ্যুষিত চাটমোহরে এটি এখন সম্ভাবনাময় একটি ফসল। বাংলাদেশে প্রতিবছর প্রায় ১৬ লাখ মেট্রিক টন ভোজ্য তেল বিদেশ থেকে আমদানি করতে হয়। এ তেল ফসলের চাষ বাংলাদেশে সম্প্রসারণ করতে পারলে আমাদের আমদানী নির্ভরতা কমার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
চরপাড়া গ্রামের পেরিলা চাষী কামরুল ইসলাম জানান, উপজেলা কৃষি অফিস থেকে ২শ ৫০ গ্রাম পেরিলার বীজ পাই আমি। শ্রাবন মাসের প্রথম দিকে বাড়ির উপরে চারা দেই। বর্ষাকাল হওয়ায় অতিবৃষ্টির হাত থেকে চারা রক্ষায় বীজ তলার উপরে পলিথিনের ছাউনি দেই। চারা তৈরী হয়ে গেলে ভাদ্র মাসের প্রথমে পরীক্ষামূলক ভাবে এক শতক জমিতে পেরিলা চারা রোপন করি। ৭৫ থেকে ৮০ দিন পর জমি থেকে ধীরে ধীরে পেরিলা সংগ্রহ শুরু করি। ফলন মোটামুটি ভালই পেয়েছি। এটি দেখতে অনেকটা সরিষা দানার মতো। আগামিতে উঁচু জমিতে আরো বেশি করে এ ফসলটি চাষ করার কথা ভাবছি।
চাটমোহর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আল ইমরান জানান, সাউ পেরিলা-১ বাংলাদেশে অভিযোজিত ওমেগা-৩ ফ্যাটি এসিড সমৃদ্ধ একটি ভোজ্য তেল ফসল। ওমেগা-৩ ফ্যাটি এসিড মানব দেহের জন্য খুবই উপকারি। এতে ক্ষতিকর কোন ইউরেসিক এসিড নেই। এর বীজ হতে শতকরা প্রায় ৪০ ভাগ তেল আহরণ করা যায় যার প্রায় ৯১ ভাগই অসম্পৃক্ত ফ্যাটি এসিড। বিশ্বব্যাপী এই ভোজ্য তেলের ব্যাপক চাহিদা রয়েছে। দাম ও বেশি। এটি দক্ষিণ কোরিয়া থেকে সংগৃহিত। বাংলাদেশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড.এ এইচ এম তারিক হোসেন সর্বপ্রথম এ ফসল নিয়ে গবেষণা শুরু করেন। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে পিএইচডি ফেলো আব্দুল কাইয়ুম মজুমদার (বিসিএস কৃষি) এর মূল গবেষণার বিষয়ের সাথে ২০১৮ সাল থেকে ফসলটির উপর গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম ব্যাপক ভাবে শুরু করেন। হেক্টর প্রতি ফলন ১ দশমিক ২ টন। বর্তমান বোতলজাত ৩শ ২০ মিলি লিটার তেল ৬শ ৮০ টাকায় এবং খোলা তেল অপেক্ষাকৃত কিছু কম দামে বিক্রি হচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)