শুক্রবার ● ৪ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে ভাই-বোনের মৃত্যু
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে ভাই-বোনের মৃত্যু
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে আব্দুল মালেক (২৩) ও সুমাইয়া আক্তার (১৪) নামের দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার ৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর বাওয়াছড়া সড়কের রেল গেইটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা চাঁদপুর জেলার নুরুল মোস্তফার সন্তান। চাকুরীর সুবাদে দীর্ঘ ১৫ বছর ধরে ওয়াহেদপুর এলাকায় বসবাস করে আসছে।
স্থানীয় বাসিন্দা শাখাওয়াত হোসেন জানান, শুক্রবার বিকেলে মোস্তফার স্ত্রী ছেলে মেয়েসহ ওয়াহেদপুর বাওয়াছড়া লেকে ঘুরতে যায়। সেখান থেকে আসার পথে রেললাইনে ছবি তুলছিলো মালেক। সে শ্রবণ প্রতিবন্ধি ছিল।
এসময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী ট্রেন আসছে দেখে ভাইকে বাঁচাতে গিয়ে বোন সুমাইয়াও প্রাণ হারান। ঘটনাস্থলে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মালেক প্যারাগন ফিড মিলে চাকুরী করতেন। ভাই বোনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চট্টগ্রাম জিআরপি (রেলওয়ে) পুলিশের ওসি কামরুল হাসান বলেন, মিরসরাইয়ের ওয়াহেদপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে দুইজন মারা যাওয়ার খবর শুনেছি এবং ঘটনাস্থলে টিম পাঠিয়ে ব্যবস্থা নিচ্ছি।





মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল