শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১২ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » শহীদ চিত্তরঞ্জন ও শহীদ সুবিমল বাংলাদেশের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ : নজরুল ইসলাম চৌধুরী এমপি
প্রথম পাতা » চট্টগ্রাম » শহীদ চিত্তরঞ্জন ও শহীদ সুবিমল বাংলাদেশের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ : নজরুল ইসলাম চৌধুরী এমপি
শনিবার ● ১২ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শহীদ চিত্তরঞ্জন ও শহীদ সুবিমল বাংলাদেশের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ : নজরুল ইসলাম চৌধুরী এমপি

ছবি : সংবাদ সংক্রান্তচট্টগ্রাম :: চন্দনাইশ পৌরসভার মধ্যম জোয়ারা গ্রামের কৃতি সন্তান শহীদ সুবিমল বড়ুয়া’র বীরত্বগাঁথা ইতিহাস বাংলাদেশের মানচিত্রের সাথে জড়িয়ে আছে। এটি বাঙালি জাতির এক অনন্য গৌরবের বিষয়। শহীদ চিত্তরঞ্জন ও শহীদ সুবিমল বাংলাদেশের গৌরবময় ও কালজয়ী ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। তাঁদের বীরত্বপূর্ণ অবদান স্মরণ ও স্মৃতি রক্ষায় শহীদ সুবিমল স্মৃতি সংসদ যেসকল কল্যাণমুখী ও বোধের চেতনা সমৃদ্ধ কাজ করছে তা প্রশংসার দাবিদার। তাঁদের কীর্তিগাঁথা ও গৌরবময় ইতিহাস প্রজন্মের কাছে তুলে ধরতে মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ সকলের দায়িত্ব ও কর্তব্য। শহীদ সুবিমল স্মৃতি সংসদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও স্মারক সম্মাননা গ্রহণকালে সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী উপরোক্ত মন্তব্য করেন।
চন্দনাইশ উপজেলা মধ্যম জোয়ারা গ্রামের ঐতিহ্যবাহী শহীদ সুবিমল স্মৃতি সংসদের উদ্যোগে সংগঠনের নেতৃবৃন্দ বিজয়ের মাস ও শহীদ সুবিমল স্মরণে স্মারক সম্মাননা প্রদান ও মতবিনিময় আজ ১২ ডিসেম্বর সকাল ১১টায় নগরীর চট্টেশ্বরী রোডস্থ বিভারলী হিল এস্টেট এলাকাস্থ সাংসদের বাসভবনে সভাপতি এ্যাপোলো বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আসনের সংসদ সদস্য, বিমান ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। এসময় নজরুল ইসলাম চৌধুরী বলেন, মানবিক ও চেতনার দায়িত্ববোধ থেকে চন্দনাইশের গৌরব এই দুইজন মহান ব্যক্তিত্বের স্মৃতি রক্ষায় সরকারের পক্ষ থেকে বহুমুখী উন্নয়নমূলক পদক্ষেপ এবং উদ্যোগ নেওয়া হবে। তিনি আরো বলেন, শহীদ চিত্তরঞ্জন ও শহীদ সুবিমল বড়ুয়া আমাদের চেতনার আবেক ও ভালোবাসার নাম। তাঁরা মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে আজীবন জড়িয়ে থাকবে। যিনি দেশ ও জাতির আত্মবিসর্জন করে শিখিয়ে গেছেন মানব জীবনের স্বার্থকতা ও মূল্যবোধ কি। এসময় উপস্থিত ছিলেন কার্যকরী সংসদের উপদেষ্টা রুবেল বড়ুয়া, অলক বড়ুয়া, সংগঠক সরিৎ চৌধুরী সাজু, স.ম জিয়াউর রহমান, রকি বড়ুয়া, তনু বড়ুয়া, শুভ বড়ুয়া, দিব্য বড়ুয়া প্রমুখ।





আর্কাইভ