শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১২ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে গাইবান্ধার সরকারি কর্মকর্তাদের সমাবেশ
প্রথম পাতা » গাইবান্ধা » ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে গাইবান্ধার সরকারি কর্মকর্তাদের সমাবেশ
শনিবার ● ১২ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে গাইবান্ধার সরকারি কর্মকর্তাদের সমাবেশ

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এই অঙ্গীকার নিয়ে কুষ্টিয়ায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে আজ শনিবার গাইবান্ধার সরকারি কর্মকর্তা ও বিচারক বিভাগের বিচারকবৃন্দের এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আবদুল মতিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক, নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার রাফিউর আলম, সুন্দরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার আল মারুফ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান খান, কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মাসুদুর রহমান, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এমদাদুল হক প্রামানিক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজওয়ানুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসান কবীর, জেলা মৎস্য কর্মকর্তা আবদুদ দাইয়ান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মেহেদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন আলী, জেলা সমাজসেবা কর্মকর্তা আবু বকর সিদ্দিক, জেলা তথ্য অফিসার হায়দার আলী, নেসকো-২ এর নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সাজেদুর রহমান, সাব-রেজিস্টার রুহুল কুদ্দুস, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন প্রমুখ।

বক্তারা কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করেন এবং দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বক্তারা আরও বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই আমরা স্বাধীন বাংলাদেশ ও মানচিত্র পেয়েছি, তাঁর জন্ম না হলে বাংলাদেশের জন্মই হতো না।

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে সাম্প্রদায়িকগোষ্ঠী স্বাধীনতা বিরোধী জঙ্গি আলবদর রাজাকারদের দোসরদের একটি পরিকল্পিত ষড়যন্ত্র। এই দুর্বৃত্তরাই ভাস্কর্য ইস্যু নিয়ে দেশকে অশান্ত করে অরাজকতা সৃষ্টির মাধ্যমে উন্নয়নমুখী বাংলাদেশের ভাবমুর্ত্তি বিনষ্টের চক্রান্তে লিপ্ত রয়েছে।

গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সাতদিনব্যাপী উৎসবের সূচনা

গাইবান্ধা :: গাইবান্ধার অন্যতম প্রাচীন নাট্য প্রতিষ্ঠান গাইবান্ধার নাট্য ও সাংস্কৃতিক সংস্থার ১১০তম প্রতিষ্ঠা বার্ষিকীর সপ্তাহব্যাপী উৎসব শনিবার থেকে শুরু হয়েছে। সকালে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও সংস্থার সভাপতি মো. আবদুল মতিন। এসময় জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম গোলাপ, সাধারণ স¤পাদক দেবাশীষ দাস দিপু, সহ-স¤পাদক অ্যাডভোকেট হানিফ বেলাল প্রমূখ। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করে নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সাংস্কৃতিক স¤পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফরোজা বেগম লুপু ও অন্যান্য সংগীত শিল্পীবৃন্দ।

উদ্বোধনী দিনে অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল স্বেচ্ছায় রক্তদান ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য শ্যামা পরিবেশনা। সাতদিনের উৎসবের মধ্যে রয়েছে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক পরিবেশন, গুণীজন সম্মাননা ও পুরস্কার বিতরণ।

গাইবান্ধায় ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সম্মেলন

গাইবান্ধা :: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) গাইবান্ধা জেলা সম্মেলন শনিবার স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কমরেড রেবতী বর্মনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মোফাজ্জল হোসেন মঞ্জু।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমরেড গাজী আব্দুল হামিদ, গোলাম রফিকুল ইসলাম, আব্দুল হামিদ, সাইফুল ইসলাম, সাদেকুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, বুর্জোয়া লেজুর বৃত্তি পরিহার করে মার্কসবাদী আদর্শে পার্টি গড়ে তোলা, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে, গণতন্ত্রের শত্রু, মানবতার শত্রু, মৌলবাদী জঙ্গি সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রতিহত করার আহবান জানান। দুর্নীতি লুটপাট বন্ধ করে চালসহ সকল দ্রব্যমূল্য কমিয়ে সিন্ডিকেট ভেঙ্গে ফেলতে হবে।

বক্তারা আরও বলেন, কৃষককে রক্ষার জন্য বন্যার স্থায়ী সমাধান ও নদী ভাঙন বন্ধ করতে হবে, গ্রাম-শহরের গরীব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করাসহ ধানের মূল্য ১ হাজার ২শ’ টাকা মণ নির্ধারণ করে প্রত্যেক কৃষকের কাছ থেকে ১৫০০ থেকে ২০০০ কেজি ধান ক্রয় করতে হবে। এছাড়া ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিকে এমবিবিএস ডাক্তার নিয়োগ দাও। রাস্তার দুইপাশে ফুটপাত নির্মাণ করার দাবি জানানো হয়। শেষে রেবর্তী বর্মনকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা কমিটি গঠন করা হয়।





আর্কাইভ