বুধবার ● ১৩ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে পাঁচ ইটভাটাকে জরিমানা
মিরসরাইয়ে পাঁচ ইটভাটাকে জরিমানা
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটাকে ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশগত ছাড়পত্রবিহীন ও ইট পোড়ানোর লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে এসব ইটভাটাকে জরিমানা করা হয়।
গতকাল মঙ্গলবার (১২ জানুয়ারি) অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন।
জরিমানা করা ইটভাটাগুলো হচ্ছে, মিরসরাইয়ের করেরহাট এলাকার মেসার্স রিয়াজুল হাসান ব্রিকস, করেরহাট এলাকার মেসার্স মেহেদী হাসান ব্রিকস, পূর্ব হিঙ্গুলী এলাকার মেসার্স এম ই এ এস ব্রিকস, মিঠাছড়া এলাকার মেসার্স এস বি কে ব্রিকস ও বড় কমলদহ এলাকার মেসার্স এ এম এন ব্রিকস।
এদের মধ্যে মেসার্স রিয়াজুল হাসান ব্রিকসকে ৫ লাখ, মেসার্স এ এম এন ব্রিকসকে ২ লাখ, মেসার্স এস বি কে ব্রিকসকে ২ লাখ, মেসার্স এম ই এ এস ব্রিকসকে ২ লাখ ও মেসার্স মেহেদী হাসান ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম জেলার উপ-পরিচালক জমির উদ্দিন জানান, পরিবেশগত ছাড়পত্রবিহীন ও ইট পোড়ানোর লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার মিরসরাইয়ে অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটাকে মোট ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।





মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার
রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ
অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল
চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল
নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত