শিরোনাম:
●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
রাঙামাটি, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে বিএনপির মেয়র প্রার্থীর পৌরসভা নির্বাচনে ভোট বর্জন
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে বিএনপির মেয়র প্রার্থীর পৌরসভা নির্বাচনে ভোট বর্জন
রবিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাটে বিএনপির মেয়র প্রার্থীর পৌরসভা নির্বাচনে ভোট বর্জন

ছবি : সংবাদ সংক্রান্তশেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাটে  প্রতিনিধি :: পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাইদ নিয়াজ হোসেন শৈবাল ভোট বর্জন করেছেন। এজেন্ট বের করে দেওয়া, এজেন্টদের মারধর, বিএনপির ভোটারদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, একজনের আঙ্গুলের ছাপ নিয়ে অন্যজনকে দিয়ে নৌকা প্রতিকে ভোট দেওয়াসহ নানা অভিযোগ এনে রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষনা দেন। এসময় বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ও ধানের শীষ প্রতিকের প্রধান নির্বাচনী এজেন্ট এটিএম আকরাম হোসেন তালিম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত প্রার্থী সাইদ নিয়াজ হোসেন শৈবাল বলেন, প্রার্থী হওয়ার পর থেকে আমিসহ আমার পরিবার, আমার কর্মী সমর্থককের ভয়ভীতি হুমকি-ধামকী দিয়ে আসছে ক্ষমতাসীন দলের কর্মীরা। এমনকি আমার কর্মীদের উপর হামলাও হয়েছে। এর পরেও আমি ভোটের মাঠে ছিলাম। কিন্তু নির্বাচনের আগ মুহুর্তে প্রতিটি কেন্দ্রের জন্য আমার নির্বাচিত এজেন্টদের হুমকী দিয়ে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।ক্ষমতাসীন দলের হুমকী-ধামকী উপেক্ষা করে আমার নিকট আত্মীয় কিছু মানুষ নির্বাচনী কেন্দ্রে যায়।তাদেরকেও কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। দুই একজন প্রতিবাদ করে কেন্দ্রে ঢুকলেও কিছুক্ষন পরে তাদেরকে বের করে দেওয়া হয়েছে।প্রতিটি কেন্দ্রে শতশত বহিরাগত সন্ত্রাসী জমা করা হয়েছে। কাল রাত থেকে ভোটারদের বাড়ি বাড়ি যেয়ে নৌকা প্রতিকের ছাড়া অন্য প্রতিকের ভোটারদের কেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছে। ধানেরশীষ প্রতিকের ভোটারদের আঙ্গুলের ছাপ নিয়ে তাদের ভোট নৌকায় প্রেস করিয়েছে সরকার দলীয় এজেন্টরা।আমার সামনেও অনেক কেন্দ্রে নানারকম অপ্রিতিকর ঘটনা ঘটেছে। কোন প্রকার ভোটের পরিবেশ নেই বাগেরহাট পৌরসভা নির্বাচনে, এজন্য আমি ভোট বর্জন করলাম।
বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ও ধানের শীষ প্রতিকের প্রধান নির্বাচনী এজেন্ট এটিএম আকরাম হোসেন তালিম বলেন, বস্তির লোক ও সন্ত্রাসী ভাড়া করে আওয়ামী লীগের নেতারা তাদের প্রার্থীকে বিজয়ী করার জন্য আমাদের লোকদের মারধরসহ নানা অনিয়ম করেছেন। আমার মেয়ে ব্যারিষ্টার তাজরিয়ান আকরাম হোসেন, ছেলে ইঞ্জিনিয়ার মোঃ অছিফ আকরাম হোসেনকে সরকারি পিসি কলেজ কেন্দ্রে ঢোকার সময় লাঞ্চিত করা হয়েছে। এমনকি আমার বড় ভাবি প্রার্থীর বৃদ্ধ মাকেও লাঞ্চিত করেছে নৌকা প্রতিকের সন্ত্রাসীরা।ভোট কেন্দ্রে ভোট দেওয়ার কোন পরিবেশ নেই। তাই আমরা ভোট বর্জন করলাম।
এদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু বিএনপির প্রার্থীর অভিযোগ অস্বীকার করে বলেন, তারা ভোটারদের কাছ থেকে বিচ্ছিন্ন তাই অহেতুক নৌকা মার্কা প্রার্থীর নামে অপ্রচার চালানো হচ্ছে।
বাগেরহাট পৌরসভা নির্বাচনে দুইজন মেয়র প্রার্থী ছাড়াও ৯টি সাধারণ ওয়ার্ডে ২৩ জন এবং ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন প্রতিদ্বন্দী প্রার্থী রয়েছন। তবে তিনটি সাধারণ ওয়ার্ড অর্থ্যাৎ ৫, ৬ ও ৭ নং সাধারণ ওয়ার্ডে আবুল হাশেম শিপন, তালুকদার আব্দুল বাকি এবং শাহ নেওয়াজ মোল্লা দোলন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। বাগেরহাট পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ৩৮ হাজার ২‘শ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ১৮ হাজার ৪‘শ ২১জন পুরুষ এবং ১৯ হাজার ৭‘শ৭৯ জন নারী রয়েছেন।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শুরু হওয়া ভোট বিকেল ৪টায় শেষ হওয়ার কথা রয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)