শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » কৃষি » সুবর্ণচরের টমেটো চাষে সফল চাষীরা
প্রথম পাতা » কৃষি » সুবর্ণচরের টমেটো চাষে সফল চাষীরা
বৃহস্পতিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুবর্ণচরের টমেটো চাষে সফল চাষীরা

ছবি: সংবাদ সংক্রান্তমো. ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি:: বৃহত্তর নোয়াখালী ছাড়িয়ে সুবর্ণচরের সবজি এখন দেশের রাজধানীসহ প্রায় প্রতিটি জেলায় রপ্তানী হচ্ছে। দেশের প্রতিটি গনমাধ্যমে সুবর্ণচর স্থান করে নিয়েছে। সুবর্ণচরে এমন কৃষিতে বিপ্লবের পেছনে রয়েছে এ অঞ্চলের চাষীদের কঠোর পরিশ্রম আর সরকারী ও বেসরকারী কৃষি কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা। নবগঠিত এ অঞ্চলে কৃষিতে রয়েছে সাফল্যগাঁথা গল্প।

সরেজমিনে গিয়ে কথা হয় কয়েকজন নারী চাষীদের সাথে। আমেনা বেগম নামে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সোলেমান বাজার এলাকার এক নারী জানান তার সফলতার কথা। ১একর জমিতে টমেটো চাষের উদ্যোগ নেন তিনি। বিজলী-১১ জাতের এ টমেটো চাষে তার খরছ হয়েছে প্রায় ৬০ হাজার টাকা। কোনরকম কিটনাশক ব্যাবহার ছাড়াই টমেটো চাষ করেছেন তিনি। বাজার দর ভালো থাকলে আশা করছেন তিন লাখ টাকার বেশি টমেটো বিক্রি হবে তার।

একই এলাকার আরেক টমেটো চাষী জোসনা বেগম জানান, এক একর জমিতে টমেটো চাষে তিনি খরচ করেছেন ৫০ হাজার টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে ফেরোমন ফাঁদ আর হলুদ ফাঁদ ব্যাবহার করায় কোন কিটনাশক ব্যাবহার করতে হয়নি তার। প্রতি কেজি পাইকারী ৪০/৪৫ টাকা করলে তার ফলন বিক্রি হবে তিন লাখ টাকার বেশি। জোসনা বেগম জানান, দেশী টমেটোর আগে এর ফলন আশায় ভালো দাম পাওয়া যায় ।

সুবর্ণচর উপজেলার ভূঁঞার হাট এলাকার টমেটো চাষী মো.হেলাল উদ্দিনের সাথে কথা বললে তিনি জানান, সরকারী কোন সহযোগিতা ছাড়াই তিনি টমেটো চাষ শুরু করেন। ২একর জমিতে টমেটো চাষ করতে তার খরচ করতে হয়েছে লাখ টাকার মতো । ভালো পরিবেশ আর ন্যায্য দাম পেলে প্রায় পাঁচ লক্ষ টাকা টমেটো বিক্রি করতে পারবেন তিনি।

এ বিষয়ে সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনুর রশিদ জানান, গ্রামিন পর্যায়ে কৃষকদের বিনামুল্যে উন্নত বিজ প্রদান এবং কিটনাশকমুক্ত ভালো ফলন উৎপাদনে নিয়মিত পরামর্শ দিয়ে আসছে। এতে কৃষকরা ভালো ফলন অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি জানান, সুবর্ণচরের কৃষকরা কঠোর পরিশ্রমী, নিয়মিত সঠিক পরামর্শ পেলে সুবর্ণচরের কৃষকরা কৃষিতে বিপ্লব সাধন করে দেশের কৃষি পণ্যের চাহিদা মেটাতে সক্ষম হবে।





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)