শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » ফোরলেন প্রকল্প বাস্তবায়নে সওজ বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রথম পাতা » গাইবান্ধা » ফোরলেন প্রকল্প বাস্তবায়নে সওজ বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ
রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফোরলেন প্রকল্প বাস্তবায়নে সওজ বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ছবি : সংবাদ সংক্রান্তষ্টাফ রিপোর্টার :: গাইবান্ধা শহরের ডিবি রোডে ফোরলেন প্রকল্প বাস্তবায়নে আজ রবিবার সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ এ উচ্ছেদ অভিযান চালায়। এ সময় সংশ্লিষ্ট স্থাপনা মালিকদের তাদের মালামালসহ অন্যান্য জিনিসপত্র সরিয়ে নেয়ার কাজে তাদের শ্রমিকদের সাথে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও সহযোগিতা করেন। তার এ মানবিক মনোভাবের কারণে উপস্থিত সকলের কাছে তিনি প্রশংসিত হন।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আকতার জানান, গাইবান্ধা শহরের ফোরলেন নির্মাণ কাজে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে ঘরবাড়ি, দোকানপাট নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য ও বসবাস করে আসছিলেন তাদের পূর্বেই নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু তারা সেই নোটিশের গুরুত্ব না দেয়ায় নির্ধারিত সময়ের পরে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। রোববার প্রায় ২শ’ ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছে। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

সুন্দরগঞ্জে পুলিশ হত্যা দিবস পালিত

গাইবান্ধা :: পুলিশ হত্যা দিবস উপলক্ষে গাইবান্ধার বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রে আজ রবিবার নিহতদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে আর্থিক সহায়তাদান কর্মসূচী পালন করা হয়।

২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যু দন্ডাদেশের প্রতিবাদে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোটা সুন্দরগঞ্জে তান্ডবলীলা চালায়। তারা রাস্তার ধারে গাছ কেটে সড়কে বেরিকেড সৃষ্টি এবং বামনডাঙ্গা রেল স্টেশন ও রেললাইনে আগুন লাগিয়ে রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। তারা এসময় বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালিয়ে ভাংচুর এবং চার পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করে। নিহতদের স্মরণে প্রতিবছরের ন্যায় এবারও পুলিশ হত্যা দিবস উপলক্ষে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র চত্বরে কর্মসূচী পালিত হয়।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. আউয়াল হোসেন, সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক আফরোজা বারী প্রমুখ। অনুষ্ঠানে পুলিশ সুপার ৪ শহীদ পুলিশ সদস্যদের ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে আর্থিক সহায়তার চেক প্রদান করেন।





আর্কাইভ