শনিবার ● ১৩ মার্চ ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চিরকুট লিখে স্বামীর আত্মহত্যা
চিরকুট লিখে স্বামীর আত্মহত্যা
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: রাউজানে বউয়ের সাথে অভিমান করে আত্মহত্যা করছেন এক অভিমানী স্বামী। আত্মহত্যার আগে নিজের স্ত্রীকে ইঙ্গিত করে চিরকুট লিখে রাখেন ঐ স্বামী। আজ ১৩ মার্চ শনিবার সকাল ১০টায় পুলিশ গাছের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধারের সময় চিরকুটটি পাওয়া যায়।
ঘটনাটি ঘটেছে রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের আইলিখীল গ্রামের এমরান ড্রাইভারের বাড়িতে। “চিরকুটে লিখা ছিল, ভালোবাসা, আমার জানকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তুমি আমাকে দেখতে আসবে না, এটা আমার কথা। আমি অনেক ভালোবাসি, তোমাকে সানজিয়া। আমার জান। আমার লাশের পাশে আমার বউ যেন না আসে, আমার মরা মুখ দেখতে না পারে। এই ইচ্ছেটা পূরণ করবেন। আমার জন্য কাউকে দায় করবেন না। ও সুখে থাক। আমিও অনেক সুখে আছি। বিদায়..। এরকম চিরকুট লেখে আত্মহননের পথ বেঁচে নিয়েছেন রাউজানের মো. নয়ন (২৬) নামে এক যুবক ।
জানা যায়, গত ৩ বছর আগে মা-বাবাকে না জানিয়ে সানজিদা তাসলিমা নামে এক বিবাহিত নারীকে বিয়ে করেন নিহত নয়ন। বিয়ের পর থেকে স্ত্রীকে নিয়ে শ্বশুরালয়ে থাকতেন। মাঝে মধ্যে বাড়িতে আসতেন। আবার চলে যেতেন। স্ত্রীর সাথে ঝগড়া করে গত তিনদিন আগে বাড়িতে চলে আসে। গতকাল শুক্রবার রাতে খাবার খেয়ে শুয়ে পড়েন। সকালে বাড়ি থেকে অদূরে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
এ বিষয়ে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় কারো অভিযোগ নেই। তবে স্ত্রীর উদ্দেশ্যে একটি চিরকুট পাওয়া গেছে।





রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ