শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৪ মার্চ ২০২১
প্রথম পাতা » জাতীয় » স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মোদীর আমন্ত্রণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাম জোট
প্রথম পাতা » জাতীয় » স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মোদীর আমন্ত্রণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাম জোট
বুধবার ● ২৪ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মোদীর আমন্ত্রণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাম জোট

ছবি: সংবাদ সংক্রান্তসংবাদ বিজ্ঞপ্তি :: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর রাষ্ট্রীয় আয়োজনে উগ্র সাম্প্রদায়িক দাঙ্গাবাজ নরেন্দ্র মোদীকে আমন্ত্রণের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট আজ ২৪ মার্চ ২০২১, বুধবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করেছে। মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন গুজরাটের কসাই খ্যাত সাম্প্রদায়িক দাঙ্গার হোতা নরেন্দ্র মোদীর আগমনকে এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।
বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকা মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা আ ক ম জহিরুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদকম-লীর সদস্য বাচ্চু ভূইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন আকবর খান।
সমাবেশে বক্তারা বলেন, ক্ষমতাসীন স্বৈরাচারী সরকারের প্রধান পৃষ্ঠপোষক নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তারা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দাঙ্গাবাজ, উগ্র সাম্প্রদায়িক মোদীকে আমন্ত্রণ জানিয়েছে। পাশাপাশি সরকার দেশের মানুষের চলাচল এবং বিরোধীদের রাজনৈতিক কর্মসূচির উপর বিধি-নিষেধ আরোপ করেছে। শুধু তাই নয়, মানুষের প্রতিবাদ ব্যক্ত করার প্রায় সকল পথ রুদ্ধ করা হয়েছে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর ফ্যাসিবাদী নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। বক্তারা বলেন, এভাবে মানুষের কণ্ঠ স্তব্ধ করা যাবে না। চলমান স্বৈরশাসনের পৃষ্ঠপোষক সাম্প্রদায়িক আরএসএস’র প্রচারক নরেন্দ্র মোদীকে বাংলাদেশের মানুষ স্বাগত জানাবে না।
সমাবেশে বক্তারা আরও বলেন, গতকাল মোদীর আগমন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বামপন্থি ছাত্রদের বিক্ষোভ কর্মসূচিতে ছাত্র লীগের সন্ত্রাসীরা বর্বর হামলা করেছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রগতিশীল ছাত্র জোটসহ বামপন্থি ছাত্র সংগঠনসমূহের নেতাকর্মীদের গুরুতর আহত করেছে। এমন বর্বর হামলা করেও প্রতিবাদী ছাত্র-জনতার প্রতিরোধ সংগ্রামকে তারা দমন করতে পারেনি।
কালো পতাকা মিছিলের পূর্বে সমাবেশে বক্তরা বলেন, মহান মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। ভারতের জনগণের সাথে এদেশের মুক্তিকামী মানুষের অকৃত্রিম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। কিন্তু যেই আদর্শের ভিত্তিতে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে তার বিরোধী মতাদর্শের একজন দাঙ্গাবাজ, উগ্র সাম্প্রদায়িক ব্যক্তি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অতিথি হবেন সেটা এদেশের মানুষ সমর্থন করে না। নেতৃবৃন্দ অবিলম্বে নরেন্দ্র মোদীর আমন্ত্রণ প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশ থেকে ভারতের মুসলিম, দলিত, আদিবাসী হত্যায় অভিযুক্ত নরেন্দ্র মোদীর আমন্ত্রণ প্রত্যাহার করার দাবি জানানো হয়। সমাবেশ শেষে কালো পতাকা হাতে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা মিছিল নিয়ে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ