শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৪ মার্চ ২০২১
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে কিশোরীকে ধর্ষণ দুই যুবকের আমৃত্যু কারাদন্ড
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে কিশোরীকে ধর্ষণ দুই যুবকের আমৃত্যু কারাদন্ড
বুধবার ● ২৪ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে কিশোরীকে ধর্ষণ দুই যুবকের আমৃত্যু কারাদন্ড

ছবি: সংবাদ সংক্রান্তঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে এক কিশোরীকে (১৩) ধর্ষণের দায়ে দুই যুবককে আমৃত্যু কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। আজ বুধবার দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্তরা হলেন, শহরের সিটিপার্ক এলাকার মো. রানা খলিফা (২৮) ও মো. নাদিম (৩২)। সাজাপ্রাপ্ত রানা খলিফা ঝালকাঠি শহর ছাত্রলীগের যুগ্মসম্পাদক এবং সিটি পার্ক নতুন চর এলাকার প্রবাসী ইদ্রিস খলিফার ছেলে । আর নাদিম রিড রোড এলাকার মো. আউয়াল এন ছেলে এবং একটি স্বমিলের কর্মচারী । রায় ঘোষণার সময় দ-প্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারী অতিরিক্ত সরকারি কৌঁসুলী আ.স.ম মোস্তাফিজুর রহমান মনু এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি নতুন চর এলাকার ওই কিশোরীকে ঘরে রেখে তাঁর মা বাইরে যায়। এ সুযোগে একা পেয়ে ওই কিশোরীকে ওড়না দিয়ে মুখ বেধে রানা ও নাদিম ধর্ষণ করে। রাত ১০টার দিকে তার মা ফিরে এলে ধর্ষণের শিকার ওই কিশোরী মাকে এ ঘটনা জানায়। প্রথমে পরিবারের সবাই ঘটনাটি চেপে রাখলেও কয়েকমাস পর মেয়েটি অন্তসত্তা হয়ে পড়ে। এ ঘটনায় ৫ মাস পর ২০১৪ সালের ১৮ জুন মেয়েটির মা বাদী হয়ে ঝালকাঠি থানায় দুই যুবককে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। ঝালকাঠি থানার উপপরিদর্শক গৌতম কুমার ঘোষ মামলাটি তদন্ত করে ওই বছরের ১৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। চার্জশিট দাখিলের একমাস পরে ধর্ষণের শিকার কিশোরী একটি কন্যা সন্তান জন্ম দেয় । সেই কন্যা সন্তানের বয়স ছয় বছর তিন মাস । মামলাটি বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ আসলে আদালত ৭ জনের সাক্ষ্যগ্রহণ করে যুক্তিতর্ক গ্রহন করে বুধবার এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি আ.স.ম মোস্তাফিজুর রহমান মনু ও আসামি পক্ষে ছিলেন মিজানুর রহমান মুবিন।

ঝালকাঠিতে দ্বিতীয় দিনের মতো বাস ধর্মঘট চলছে

ঝালকাঠি প্রতিনিধি :: মহাসড়কে মাহিন্দ্রাসহ অবৈধ যানবাহন চলাচল নিষিদ্ধের দাবিতে ঝালকাঠি থেকে দ্বিতীয় দিনের মতো বরিশালসহ ৬ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে এ ধর্মঘটের ডাক দেয় ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। আকস্মিক বাস ধর্মঘটের কারনে ঝালকাঠি-বরিশাল, ঝালকাঠি-ভান্ডারিয়া, বরিশাল-খুলনা, বরিশাল-পিরোজপুর, বরিশাল-মঠবাড়িয়া, বরিশাল-পাথরঘাটা এই ছয় রুটের যাত্রীরা পড়েন ভোগান্তিতে। দুর্ভোগের শিকার অনেকেই সময় মতো গন্তব্যে যেতে না পেরে বাড়ি ফিরে যাচ্ছেন। কেউ কেউ ভাড়ার মোটরসাইকেলে যাচ্ছেন। এদিকে ঝালকাঠি মালিক সমিতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বরিশাল বাস মালিক সমিতি। বরিশাল থেকেও খুলনা -পিরোজপুরের বাস চলাচল বন্ধ করে দেন তারা।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী জানান, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বে-আইনি হলেও ঝালকাঠির আঞ্চলিক মহাসড়কে পুরোদমে চলছে অবৈধ মাহিন্দ্রা ও ব্যাটারি চালিত অটোরিকশা। এর প্রতিবাদ করলে মাহিন্দ্রা গাড়ির মালিক ও চালকরা বিভিন্ন সময় বাস শ্রমিকদের ওপর হামলা, নির্যাতন ও বাসের যন্ত্রাংশ চুরি করে নেয়।
বাস মালিক সমিতির যুগ্মসম্পাদক নাসির উদ্দিন আহমেদ জানান, সোমবার রাত ১২টার দিকে বরিশাল রূপাতলী বাসটার্মিনালে থাকা ঝালকাঠি মালিক সমিতির কয়েকটি বাসের যন্ত্রাংশ চুরি করে নেয় মাহিন্দ্রার মালিক ও চালকরা। প্রতিবাদ করলে শ্রমিকদের মারধর ও জীবননাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনার বিচার ও মহাসড়কে অবৈধ মাহিন্দ্রা চলাচল নিষিদ্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ঝালকাঠির ওপর থেকে বিভিন্ন রুটের লোকাল বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

ঝালকাঠিতে ইউপি নির্বাচনে চুরির আসামী মেম্বর পদপ্রার্থী, হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির নলছিটি উপজেলার ১নং ভৈরব-পাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মো.ইসমাইল হোসেন মিনা নির্বাচনে তথ্য গোপনের অভিযোগ পাওয়াগেছে।
তার বিরুদ্ধে জি আর ১৪৪/১৯ইং নলছিটি থানায় মামলা নম্বর (৮) উক্ত মামলা চলমান থাকলেও তিনি নির্বাচনি হলফনামায় তাহা উল্লেখ করেনি। অর্থাৎ তথ্য গোপন করে নির্বাচনে অংশ নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নলছিটি উপজেলার ১নং ভৈরব-পাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ইসমাইল হোসেন মিনা পিতা মৃত: জলিল মিনা,সাং ঈস্বরকাঠি থানা নলছিটি। তার বিরুদ্ধে ৩৭৯ ধারায় সরকারি বিদ্যুৎ এর টাওয়ারের রডসহ মালামাল চুরির অপরাধে এই মামলা হয়েছিল। এই মামলা থাকলেও তিনি নির্বাচনে ইউপি সদস্য‘র প্রার্থীতার হলফনামায় তথ্য গোপন করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। এ তথ্য গোপন করে নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন তিনি। বর্তমান সরকার দক্ষিনাঞ্চলের পায়রা বন্দর নির্মান প্রকল্পের বিদ্যুৎ এর টাওয়ার নিন্মার্ণ করে বিদ্যুতের লাইন নেওয়ার সেই টাওয়ারের রডসহ সরকারী মালামাল চুরির মামলায় ইসমাইল মিনা আসামি হলেও নির্বাচনি হলফনামায় উল্লেখ না করে তথ্য গোপন করেছেন।
এ ব্যাপারে ইসমাইল মিনার সাথে যোগাযোগ করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ