শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩১ মার্চ ২০২১
প্রথম পাতা » পটুয়াখালী » কুয়াকাটা পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
প্রথম পাতা » পটুয়াখালী » কুয়াকাটা পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
বুধবার ● ৩১ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুয়াকাটা পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

ছবি : সংবাদ সংক্রান্তপটুয়াখালী প্রতিনিধি :: দেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কুয়াকাটায় সকল হোটেল মোটেলে অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের অবস্থান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
আজ বুধবার ৩১ মার্চ বিকেলে গণমাধ্যম কর্মীদের এ বিষয়ে নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ন কবির।
তিনি বলেন, সরকারের পক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মতিউল ইসলাম চৌধুরী স্যার এই নির্দেশনা জারি করেন।
তিনি আরও বলেন, করোনা পরিস্থিতির দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনা মোতাবেক পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের সকল হোটেল-মোটেলে পর্যটক অবস্থান বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই ঘোষণা বলবৎ থাকবে।
এর আগে, করােনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি পর্যালােচনার লক্ষ্যে সারাদেশের জেলা প্রশাসনের সঙ্গে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস মহোদয়ের সভাপতিত্বে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশের বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়। এর পরপরই জেলা প্রশাসন এই সিদ্ধান্ত জানায়।





আর্কাইভ