শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত : এএসপি শামীম
প্রথম পাতা » চট্টগ্রাম » আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত : এএসপি শামীম
শনিবার ● ৩ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত : এএসপি শামীম

ছবি : সংবাদ সংক্রান্তরাউজান প্রতিনিধি :: চট্টগ্রাম জেলা পুলিশের রাঙ্গুনিয়া সার্কেল কার্যালয়কে দুর্নীতিমুক্ত উল্লেখ করে ঘোষণাপত্র সাঁটিয়ে দিয়েছেন সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন শামীম। সেই সঙ্গে এই দপ্তরের সকল কাজে পেশাদারত্বের আদর্শমানসমূহ (প্রফেশনাল স্ট্যান্ডার্ডস) যথাযথভাবে অনুসরণ করা হয় মর্মেও দাবি তার।

খোঁজ নিয়ে জানা যায়, গত আগস্ট মাসের শুরুতে রাঙ্গুনিয়া সার্কেলের দায়িত্বভার গ্রহণ করেন এএসপি আনোয়ার হোসেন শামীম। তারপর থেকেই অনিয়ম দুর্নীতি প্রতিরোধে কঠোর ভূমিকায় তিনি। তার দায়িত্বপ্রাপ্ত রাউজান ও রাঙ্গুনিয়া থানার সর্বস্তরের পুলিশ সদস্যদেরকে দেওয়া হয় কঠোর বার্তা। শুধু কথা বলেই তিনি দায়িত্ব শেষ করেন নি, নিজেই তৈরি করেছেন উদাহরণও। পুলিশের বিরুদ্ধে অনেক পুরনো অভিযোগ ভেরিফিকেশনে ঘুষ গ্রহণের বদলে ভেরিফিকেশনে গিয়ে উল্টো তিনি উপহার দিয়ে এসেছেন ফুল এবং মিষ্টি। জিডি সংক্রান্ত জন হয়রানি দূর করার জন্য তিনি নিজ খরচে থানায় সরবরাহ করেছেন বিনামূল্যে জিডি করার ফর্মও।

দুর্নীতি প্রতিরোধে এই জন নন্দিত পুলিশ কর্মকর্তার সর্বশেষ অভিনব উদ্যোগ হলো-নিজ অফিসে ‘আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত’ এমন ঘোষণা লেখা কাগজ ঝুলিয়ে দেওয়া।

এ বিষয়ে জানতে চাইলে এএসপি মো. আনোয়ার হোসেন শামীম বলেন, চট্টগ্রাম জেলা পুলিশের সম্মানিত অভিভাবক পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম স্যারের নির্দেশে শতভাগ দুর্নীতিমুক্তভবে এই সার্কেল অফিস কার্যক্রম পরিচালনা করছে। আমাদের এই স্বচ্ছ কার্যক্রম সম্পর্কে আগত দর্শনার্থীদেরকে ধারণা দেওয়া এবং তারা যেন নির্দ্বিধায় পুলিশি সেবা চাইতে পারেন- মূলত এই উদ্দেশ্যেই ঘোষণাটি দেওয়া। সময়ের পরিক্রমায় এরকম আরো জনবান্ধব উদ্যোগ গ্রহণ করা হবে মর্মেও জানান তিনি।

পুলিশে পরিবর্তনের ধারা সূচিত করার লক্ষ্য নিয়েই এই সার্ভিসে এসেছেন জানিয়ে এএসপি আরো বলেন, আমি স্বপ্ন দেখি, উন্নত বিশ্বের মতো বাংলাদেশ পুলিশও একদিন দেশবাসীর কাছে সবচেয়ে বেশি শ্রদ্ধা ও সম্মান পাওয়া সার্ভিসে পরিণত হবে”।

দুর্নীতি ও জনভোগান্তি প্রতিরোধে সার্কেল এএসপি’র এই ব্যতক্রমী উদ্যোগ এবং অফিসে এমন ঘোষণাপত্র ঝুলিয়ে দেওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষও।

রাউজানের পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দিন এ প্রসঙ্গে বলেন, যোগদানের পর অল্প সময়ের মধ্যেই এএসপি আনোয়ার শামীম একজন সৎ পুলিশ কর্মকর্তা হিসেবে নিজের পরিচয় তুলে ধরেছেন। টাকা নেওয়া তো দূরের কথা, এখন পর্যন্ত তিনি কারো কাছ থেকে চা-নাস্তা খেয়েছেন, এমন কথাও কোনদিন শুনি নাই। সবজায়গায় তার মতো অফিসার থাকলে পুলিশ জনগনের প্রকৃত আস্থা ও বিশ্বাসের ঠিকানায় পরিণত হতে পারতো।





আর্কাইভ