শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১০ এপ্রিল ২০২১
প্রথম পাতা » ঢাকা » সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় দরকার মুক্তিযুদ্ধের সমতুল্য আরেকটি গণজাগরণ : সাইফুল হক
প্রথম পাতা » ঢাকা » সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় দরকার মুক্তিযুদ্ধের সমতুল্য আরেকটি গণজাগরণ : সাইফুল হক
শনিবার ● ১০ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় দরকার মুক্তিযুদ্ধের সমতুল্য আরেকটি গণজাগরণ : সাইফুল হক

ছবি : সংবাদ সংক্রান্তঢাকা :: বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন ১৯৭১ সালের ১০ এপ্রিল গৃহীত “স্বাধীনতার আদেশ ঘোষণা” দলিল মুক্তিযুদ্ধকালীন সরকারের রাজনৈতিক, আইনগত ও নৈতিক ভিত্তি নিশ্চিত করে। নবগঠিত সরকারের আন্তর্জাতিক স্বীকৃতির পথও প্রশস্ত করে। কিন্তু বর্তমান সরকার তাদের হীনমন্যতার কারণে তাজউদ্দিন আহমেদ এর নেতৃত্বাধীন মুক্তিযুদ্ধকালীন সরকারকে উপযুক্ত স্বীকৃতি ও মর্যাদা দেয়নি। যুগান্তকারী এই দলিল সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নেয়া বাংলাদেশ রাষ্ট্রের রাজনৈতিক দিশাও নির্ধারণ করে দেয়; দেশের চলার পথ হিসাবে “সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার” প্রতিষ্ঠা করাকে পরম লক্ষ্য হিসাবে নির্দিষ্ট করে দেয়। বস্তুত: এই ঘোষণার মধ্য দিয়ে মুক্তিপাগল এই দেশের জনগণের গণতান্ত্রিক আকাংখারই প্রতিফলন ঘটে।
তিনি বলেন, পরিতাপের বিষয় গত পঞ্চাশ বছরে বাংলাদেশকে এই ঘোষনার বিপরীতেই নিয়ে যাওয়া হয়েছে। সাম্যের পরিবর্তে মারাত্মক অসাম্য সৃষ্টি হয়েছে; মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায়বিচার অস্বীকৃত। জনগণের ভোটের অধিকার হরণ করে দেশে আজ চরম কর্তৃত্ববাদী শাসন কায়েম করা হয়েছে। নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারায় সরকার পরিবর্তনের সুযোগ অবরুদ্ধ করে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে চরম দক্ষিণপন্থী ধর্মান্ধ ফ্যাসিবাদী শক্তির উত্থানের রাস্তা তৈরী হয়েছে। তিনি বলেন, অবরুদ্ধ এই পরিস্থিতিতে দেশের গণতান্ত্রিক ভবিষ্যতকে গভীর খাদে নিয়ে যাওয়া হয়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে বাংলাদেশকে স্বাধীনতার ঘোষণাপত্রের অঙ্গীকার অনুযায়ী পরিচালনা করতে হবে। তার জন্য প্রয়োজন মুক্তিযুদ্ধের সমুতুল্য আরেকটি গণজাগরণ-গণঅভ্যুত্থান। আর এই পথেই অধিকার ও ইনসাফ নিশ্চিত করতে হবে। এই লক্ষ্য অর্জনে তিনি সকল গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
আজ ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণাপত্র দিবস উপলক্ষ্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের উদ্যোগে সেগুনবাগিচার সংহতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতি হিসাবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ, সোনার বাংলা পার্টির সভাপতি আব্দুন নূর ও সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশীদ, সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের সদস্য সচিব ইফতেখার আহমেদ বাবু, অনলাইনে যুক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ এম. আখতারুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, গবেষক চারু হক প্রমুখ।
আলোচনা সভায় বজলুর রশীদ ফিরোজ বলেন, মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ। জনগণই এই যুদ্ধের প্রধান নায়ক। সরকার সংকীর্ণতা ও হীনমন্যতার কারণে মওলানা ভাসানী, মনিসিংহ, মোজাফ্ফর আহমেদসহ মুক্তিযুদ্ধের অগ্রণী নেতা ও বীরদের যথাযথ সম্মান দেখাচ্ছে না। প্রবাসী মুজিববনগর সরকারের ভূমিকাকেও তারা খাটো করছে।
আবদুর নুর বলেন, সরকার স্বাধীনতার মৌল চেতনার বিপরীতে দেশ পরিচালনা করে গোটা দেশ ও জনগণকে আজ বিপদে ফেলে দিয়েছে। তিনি এই অবস্থা থেকে উদ্ধার পেতে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।





ঢাকা এর আরও খবর

চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)