সোমবার ● ১৯ এপ্রিল ২০২১
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » কাউখালীতে বাণিজ্যিকভাবে বাড়ছে মধুচাষ
কাউখালীতে বাণিজ্যিকভাবে বাড়ছে মধুচাষ
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: পার্বত্য জেলা রাঙামাটির কাউখালী উপজেলায় দিন দিন বাড়ছে বাণিজ্যিকভাবে মধুচাষ।
উপজেলার ঘাগড়া ইউনিয়নের এক স্কুল শিক্ষকের উদ্যোগে অনুপ্রাণিত হয়ে এই মধুচাষে আত্ম নিয়োগ করেছেন অনেকেই। মৌ চাষী বীর সেন চাকমা পেশায় এজন প্রাথমিক বিদ্যালয় স্কুল শিক্ষক। থাকেন উপজেলা সদর হতে প্রায় ১৮ কিলোমিটার দুরে উপজাতীয় ঘাগড়া স্কুল পাড়ায়। অনেক দিন ধরে মধুচাষ করছেন এই বীর সেন চাকমা। বাড়ির আশে পাশে পড়ে থাকা পতিত জমিতে লাগিয়েছেন ফুলের গাছও। যা থেকে মধু সংগ্রহ করেন মৌমাছিরা। তার এই কার্যক্রম দেখে উপজেলার বিভিন্ন এলাকার তরুন তরুনীরা অনুপ্রাণিত হয়ে অনেকেই মধুচাষে নেমেছেন। উপজেলার অনেক তরুন তরুনীর অনুপ্রেরণা এখন বীর সেনের মধু চাষ।ফলে দুর দুরান্ত থেকে গিয়ে তার কাছ থেকে মধু চাক সংগ্রহ করছেন অনেকেই। তাতে মধু চাষ করে খুলে গেছে তাদের আয়ের পথ।
কাউখালীতে মধু সংগ্রহ করা হয় নিস্কাশন যন্ত্রের মাধ্যমে। যাতে মধুর গুণাগুণ অক্ষুন্ন থাকে বলে দাবি চাষীদের। কৃষি কর্মকর্তারা বলেছেন মধু চাষ বাড়ানো গেলে তা ফলমুল উৎপাদনে হবে আশির্বাদ। কাউখালী উপজেলার বিভিন্ন এলাকায় বর্তমানে বাণিজ্যিকভাবে মধুচাষ করছেন ২০ থেকে ২৫টি পরিবার। তা ছাড়া মধুচাষ নিয়ে অনেকের মধ্যে আগ্রহ দেখা যায়। অনেকেই আবার ঘাগড়া বীরসেন চাকমার বাড়িতে সরেজমিনে গিয়ে মধুচাষের কলা কৌশল গুলি জেনে নেওয়ার চেষ্টা করছেন বলে জানা যায়।





নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি