শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৯ এপ্রিল ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » চাঁদা দিতে অস্বীকার করায় ব্যাংক কর্মকর্তাকে প্রকাশ্যে মারপিটের অভিযোগ
প্রথম পাতা » গাইবান্ধা » চাঁদা দিতে অস্বীকার করায় ব্যাংক কর্মকর্তাকে প্রকাশ্যে মারপিটের অভিযোগ
সোমবার ● ১৯ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাঁদা দিতে অস্বীকার করায় ব্যাংক কর্মকর্তাকে প্রকাশ্যে মারপিটের অভিযোগ

ছবি: সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, ষ্টাফ রিপোর্টার :: চাঁদা দিতে অস্বীকার করায় ব্যাংক কর্মকর্তাকে মারপিট করার অভিযোগ উঠেছে স্থানীয় উচ্ছৃঙ্খল, বখাটে ও মাদকসেবী মিন্টু মিয়ার বিরুুদ্ধে।

গতকাল শনিবার (১৭ এপ্রিল) দুপুরে গাইবান্ধা সদরের পৌরসভার ৪নং ওয়ার্ডের থানাপাড়ার নিজ বসতবাড়ীর পাশে ব্যাংক কর্মকর্তা শাহিন মিয়াকে প্রকাশ্যে মারপিট করা হয়। আহত ব্যাংক কর্মকর্তাকে জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এই ঘটনায় স্থানীয় উচ্ছৃঙ্খল, বখাটে ও মাদকসেবী মিন্টু মিয়াকে আসামী করে শনিবার রাতে সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সুত্রে জানাযায়, মিন্টু মিয়া উচ্ছৃঙ্খল ও বখাটে। সে ব্যাংক কর্মকর্তার কাছে প্রায় সময়ই চাঁদা চেয়ে টাকা দাবি করলে সারা না পাওয়ায় পৌরসভার ৪নং ওয়ার্ডের থানাপাড়ার নিজ বসতবাড়ীর পাশে শহিদ মিয়ার দোকানের সামনে ব্যাংক কর্মকর্তা শাহিন মিয়াকে প্রকাশ্যে এলোপাথারী চরথাপড় মারে ও গলাটিপে ধরে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং ব্যাংক কর্মকর্তা শাহিন মিয়াকে প্রাণ নাশের হুমকী দেন বলে অভিযোগে উল্লেখ আছে।

ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা জানান, তিনি গাইবান্ধা সোনালী ব্যাংক, ডিবি রোড শাখার কর্মকর্তা। বখাটে মিন্টু মিয়া প্রায় সময়ই চাঁদার টাকা দাবী করে আসছেন। ওই টাকা দিতে অস্বীকার করায় নানান ভাবে সে ষঢ়যন্ত্রও করেন। শনিবার দুপুরে সে প্রকাশ্যে অতর্কিতভাবে হামলা করে।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজা রহমান জানান, ব্যাংক কর্মকর্তাকে মারপিটের ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ