শিরোনাম:
●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
রাঙামাটি, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৯ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » প্রবাসীর বাড়িতে ডাকাতি : লুন্ঠিত মালামাল উদ্ধার : নারী ডাকাতসহ গ্রেপ্তার ৩
প্রথম পাতা » অপরাধ » প্রবাসীর বাড়িতে ডাকাতি : লুন্ঠিত মালামাল উদ্ধার : নারী ডাকাতসহ গ্রেপ্তার ৩
সোমবার ● ২৯ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রবাসীর বাড়িতে ডাকাতি : লুন্ঠিত মালামাল উদ্ধার : নারী ডাকাতসহ গ্রেপ্তার ৩

---

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (২৯ ফেব্রুয়ারী ২০১৬ :বাংলাদেশ সময় রাত ১০.৪০মিঃ) সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মিরগাঁও গ্রামের সৌদি আরব প্রবাসী রহমত আলীর বাড়ি থেকে ডাকাত দলের লুন্ঠিত মালামাল উদ্ধার এবং নারী ডাকাতসহ আরোও ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ৷ গ্রেপ্তারকৃতরা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার বাটিপাড়া গ্রামের শুক্কুর আলীর পুত্র সুহেল আহমদ (২১), সিলেটের এয়ারপোর্ট থানার পাঠানগাঁও গ্রামের মতিন খা’র পুত্র সেবুল খা (২২), কুমিল্লার কোতয়ালী থানার দক্ষিণ চরথা গ্রামের সফিউল আলম সুমনের স্ত্রী রেখা বেগম (৪০)৷
২৮ ফেব্রুয়ারী রোববার দিবাগত রাতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুসারে সিলেটের মধুশহীদ বাতালী এলাকাস্থ গ্রেপ্তারকৃত রেখা বেগম’র বর্তমান বসতঘর থেকে ডাকাত দলের লুন্ঠিত মালামাল উদ্ধার করে পুলিশ ৷ উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৫০ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লাখ টাকা, ৩৫টি মোবাই সেট, ল্যাপটপ ৪টি, টিভি ২টি, স্ট্রীল ক্যামেরা ৬টি, ডিভিডি ১টি, ইমিটেশন স্বর্ণ ২ কেজি ৷ এসময় পুলিশ ডাকাত দলের ব্যবহৃত দেশীয় অস্ত্র, ঘরভাঙ্গা ও গ্রীল ভাঙ্গার সরঞ্জামাদি, চাপাতিও উদ্ধার করে৷
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুসারে সিলেট (দক্ষিণ সার্কেল)’র এএসপি আবুল কালাম আজাদের নেতৃত্বে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাই, ওসি (তদন্ত) মাসুদুর রহমান মাসুদসহ একদল পুলিশ একাধিক স্থানে অভিযান পরিচালনা ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করেন ৷
নারী ডাকাতসহ আরোও ৩ জনকে গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাই বলেন, ঘটনার সাথে জড়িত থাকা অন্যান্য ডাকাতদেরকে গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে ৷
প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারী দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মিরগাঁও গ্রামে সৌদি আরব প্রবাসী রহমত আলীর বাড়িতে ডাকাতি সংগঠিত হয় ৷

এসময় ডাকাত দলের হামলায় আহত হন প্রবাসীর দুই ভাই রজব আলী ও রেদওয়ান মিয়া ৷ ডাকাত দল প্রবাসীর ঘর থেকে ৩২ভরি স্বর্ণালংকার, নগদ ১ লক্ষ ৪৮ হাজার টাকা, ৪টি মোবাইল ফোনসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ৷ পালিয়ে যাওয়ার সময় সিলেট নগরীর কাজলশাহ ৮১/৩’র বাসিন্দা ছাবুল মিয়ার পুত্র নুর উদ্দিন (২১) নামের এক ডাকাতকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয় জনতা ৷ পরবর্তিতে তার স্বীকারুক্তিতে শনিবার দুপুরে সিলেট শহরের বন্দর বাজার এলাকা থেকে কৃষ্ণ দেব নাথ (২৮) নামের আরেক ডাকাতকে আটক করে পুলিশ ৷ ঘটনার পরদিন প্রবাসীর ভাই রেদওয়ান মিয়া বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন ৷ মামলা নং ২৯ (তারিখ ২৭/০২/২০১৬)৷





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ