শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩ মে ২০২১
প্রথম পাতা » অপরাধ » রাউজানে এক রাতে তিনটি মন্দিরসহ বাড়ী ও দোকানে চুরি
প্রথম পাতা » অপরাধ » রাউজানে এক রাতে তিনটি মন্দিরসহ বাড়ী ও দোকানে চুরি
সোমবার ● ৩ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে এক রাতে তিনটি মন্দিরসহ বাড়ী ও দোকানে চুরি

ছবি : সংবাদ সংক্রান্তআমির হামজা, ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানের ডাবুয়া ইউনিয়নে ও পৌর এলাকার ৫ নং ওয়ার্ডে একই রাতে তিনটি মন্দির, দুইটি বাড়ী ও একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল ২ রা মে রবিবার দিবাগত রাতে এই চুরির ঘটনা গুলো ঘটে। চুরি কবলিত এলাকা পরিদর্শন করে জানা যায়, ডাবুয়া জগন্নাথ হাটস্থ জগন্নাথ দেবালয় মন্দির ও পাশাপাশি শিব মন্দিরের ৪টি দানবাক্সের তালা ভেঙ্গে প্রায় অর্ধ লাখ চুরি করে নিয়ে যায় চোরের দল। জগন্নাথ দেবালয়ের সম্মুখে রফিক স্টোর নামে একটি মুদির দোকানের তালা ভেঙ্গে নগদ টাকা, দামী সিগেরেট ও দামী মুদির মালামাল লুট চোরের দল। জগন্নাথ দেবালয় মন্দির থেকে মাত্র এক’শ গজ অদূরে লোকনাথ সেবাশ্রম নামে আরো একটি মন্দিরে হানা দেয় চোরের দল। সেই মন্দিরের মুল ফটকের তালা ভেঙ্গে মন্দিরে প্রবেশ করে তারা। সেখানেও দানবাক্স ভেঙ্গে টাকা নিয়ে যায়। একই রাতে চিকদাইর পুলিশ বিট সংলগ্ন বাচা মিয়ার দোকান এলাকার ওয়াজেদ আলী বলির বাড়ীতে দুই হত দরিদ্র পরিবারে হানা দেয় চোরের দল। স্থানীয় চায়ের দোকানি দিদারুল আল কালু ঘরে ডুকে দুইটি মোবাইল ও নগদ টাকা ৬০০ নিয়ে যায়। মোহাম্মদ মুসলেম এর ঘরে ডুকে নগদ ৫৬০ টাকা নিয়ে যায়। ডাবুয়ায় চুরির প্রসঙ্গে স্থানীয় ইউপি সদস্য মিঠু শীল জানান, একই রাতে এত গুলোর চুরির ঘটনা এই প্রথম ঘটেছে। জগন্নাথ দেবালয় ও শিব মন্দিরের দানবাক্স গুলো রছরে এক বার খোলা হয়। প্রতিটি দানবাক্সে ১৫ থেকে ২০ হাজার টাকা পাওয়া যায়। তিনি জানান, আমি সকালে চুরির খবর পেয়ে পুলিশকে অবহিত করেছি। পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছেন।
এ বিষয়ে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারণ বলেন, ডাবুয়ায় মন্দিরে চুরির খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। বাচা মিয়ার দোকান এলাকায় চুরির কোন ঘটনা শুনিনি। এ ব্যাপরে কেউ কোন অভিযোগ করেনি। তবে আমরা চেষ্টা করছি জরিতদের সনাক্ত করার জন্য।

সড়ক দুর্ঘটনায় রাউজানে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
রাউজান :: চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় রুবেল দত্ত (২২) নামের এক বাইক আরোহী নিহত হয়েছে। গত কাল ২ রা মে রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার দক্ষিণ রাউজান নোয়াপাড়া সেকশন ১ সড়কের ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কালী বাড়ি গেইট সন্মুখস্থ স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল দত্ত পশ্চিম গুজরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মঙ্গলী মার দীঘির পাড়ের রুকু বৌদ্যের বাড়ীর অজিত দত্তের ছেলে। জানা গেছে, গত রোববার রাত আটটার দিকে ফার্মেসীতে কাজ করার সময় রুবেল দোকানে আসা একটি ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধির (এমআর) বাইক নিয়ে দোকানের জন্য ঔষধ ক্রয় করার কথা বলে দোকান থেকে নোয়াপাড়া পথের হাটের উদ্দেশ্যে বাইক নিয়ে রওনা দেন। রাত সাড়ে আটটার দিকে বাইক নিয়ে কালিবাড়ী সন্মুখস্থ এলাকা অতিক্রম করার রাউজান মুখী একটি মুরগীর খাদ্য বোঝাই ট্রাকের (চট্টমেট্রো-ড-১১-৩২৭৬) সাথে ধাক্কা লেগে গাড়ী থেকে ছিটকে গিয়ে ট্রাকের চাকার চাপে পিষ্ট হয়ে পা ও কোমরে মারাত্নকভাবে আঘাতপ্রাপ্ত হয় রুবেল। এ সময় প্রচুর রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থল থেকে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে নোয়াপাড়া পথের হাটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। খবর পেয়ে পূর্ব গুজরা তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এস আই) মোঃ ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে ছুটে গিয়ে চালকসহ ট্রাকটি আটক করেন। লাশের ময়না তদন্ত শেষে সোমবার বিকেলে রুবেলের লাশের সৎকার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য বোরহান উদ্দিন রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এবিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুণ বলেন, পশ্চিম গুজরায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও চালককে আটক করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

আর্কাইভ