শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৫ মে ২০২১
প্রথম পাতা » কৃষি » মিরসরাইয়ে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ
প্রথম পাতা » কৃষি » মিরসরাইয়ে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ
বুধবার ● ৫ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ

ছবি: সংবাদ সংক্রান্তআকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বুধবার ৫ মে সকালে কার্যালয়ের সামনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন।
প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় নির্বাচিত একজন সিজিএফ ও একজন বাককীপার খামারীর মাঝে খাবার (গমের ভূষি, সরিষার খৈল) ছাগলের আধুনিক ঘর তৈরির সরঞ্জাম (প্লাস্টিক নেট), মিল্ক রিপ্লেসার, ব্ল্যাক বেঙ্গল পাঁঠা বিতরণ করা হয়েছে। এ ছাড়া গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় ৫০ জন খামারীর মাঝে কৃমিনাশক ঔষধ, ভিটামিন মিনারেল প্রিমিক্স ও হেলথ্ কার্ড বিতরণ করা হয়। পাশাপাশি এনএটিপি ফেজ-২ প্রকল্পের আওতায় দুইজন ছাগল পালন সিআইজি সদস্যদের মাঝে আধুনিক ঘর তৈরির সরঞ্জাম ও তৈরির নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, গত এক বছর ধরে করোনকালীন সময়েও ঝুঁকি নিয়ে সব ধরনরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে উপজেলা প্রাণিসম্পদ অফিস।

মিরসরাইয়ে খাদ্য সামগ্রী বিতরণ
মিরসরাই :: মিরসরাইয়ের জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন রওশন-শফিক ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ মে) সকালে উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর নন্দনপুর গ্রামের চৌধুরী বাড়ি প্রাঙ্গণে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা।
এ সময় উপস্থিত ছিলেন রওশন-শফিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুর রহমান চৌধুরী নসু, সাংবাদিক আবু সুফিয়ান, রওশন-শফিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমিনুর রহমান চৌধুরী মামুন, ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল খায়ের মিয়া, স্থানীয় সমাজ সর্দার ও সমাজসেবক আবুল বশর। রওশন-শফিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমিনুর রহমান চৌধুরী মামুন বলেন, ২০১৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রওশন শফিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান প্রদান, শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে এবং করোনাকালে গরীব ও সুবিধাবঞ্চিত মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছি। তারই ধারাবাহিকতায় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এর দ্বিতীয় ধাপের সংক্রমণ মুহূর্তে এবং চলমান লক ডাউনে সুবিধাবঞ্চিত অসহায় ৪০ পরিবারের মধ্যে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আগামীতেও এ জনসেবামূলক কাজ অব্যাহত থাকবে।





আর্কাইভ