শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
রাঙামাটি, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৬ মে ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরায়েলকে সমর্থন দিয়ে ডেমোক্রেটদের ক্ষোভের মুখে জো বাইডেন
প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরায়েলকে সমর্থন দিয়ে ডেমোক্রেটদের ক্ষোভের মুখে জো বাইডেন
রবিবার ● ১৬ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসরায়েলকে সমর্থন দিয়ে ডেমোক্রেটদের ক্ষোভের মুখে জো বাইডেন

ছবি : জো বাইডেন - সংগৃহীত অনলাইন ডেস্ক :: ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ডেমোক্রেটদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মানবাধিকার রক্ষার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি নিয়ে ডেমোক্রেটরা প্রশ্ন তুলছেন।
আজ রবিবার সিএনএন তাদের এক বিশ্লেষণে জানায়, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে পরাজিত করে সামাজিক ও জাতিগত ন্যায়বিচারের প্রতিশ্রুতি দিয়ে ডেমোক্রেটিক দল ক্ষমতায় এসেছে। তাই এ সময়ে এসে ইসরায়েলের পক্ষে কথা বলা এই দলটির জন্য বেশ অস্বস্তিকর। যুক্তরাষ্ট্র বর্ণবাদ ও বৈষম্যের ইতিহাস পাল্টে দেওয়ার পক্ষে ভোট দিয়েছে এবং ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকে গ্রহণ করেছে। লিবারেলরা মনে করেন, পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের উচিত ন্যায়বিচারের একইরকম ধারণার প্রয়োগ করা। অনেকেই বর্তমানে ফিলিস্তিনে ইসরায়েলের আচরণকে জাতিগত বিদ্বেষ হিসেবে মনে করেন।
ইসরায়েলকে চাপ দিতে বাইডেন প্রশাসনের জোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন একদল ডেমোক্রেট নেতা। তাদের মধ্যে কয়েকজন ইসরায়েলকে উস্কানি দেওয়া ও মানবাধিকার উপেক্ষা করে সহিংসতা ছড়িয়ে দেওয়ার জন্য হোয়াইট হাউসের সমালোচনা করেছেন। পাশাপাশি পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনি পরিবারগুলোকে ইসরায়েল যে পরিকল্পিতভাবে উচ্ছেদ করছে সেটি নিয়ে বাইডেন প্রকাশ্যে বিরোধিতা না করায় তার দলের মধ্যেই তীব্র সমালোচনা তৈরি হয়েছে।
শনিবার বাইডেন দুই দলের নেতাদের সঙ্গেই এ প্রসঙ্গে কথা বলেন। তারা প্রেসিডেন্টকে এই ইস্যুতে গভীরভাবে জড়ানোর পরামর্শ দিয়েছেন।
গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় এপি, আল জাজিরাসহ কয়েকটি গণমাধ্যমের অফিস গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান বাইডেন।
তবে লিবারেলরা বলছেন, কেবল বিবৃতিই যথেষ্ট না, ইসরায়েলের সঙ্গে পরিস্থিতি নিয়ে সরাসরি আলোচনা করা উচিত।
গত সপ্তাহে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বলেন, ‘আমি যতদূর বিষয়গুলো দেখেছি এ পর্যন্ত সেখানে কোনও উল্লেখযোগ্য প্রতিক্রিয়া দেখানো হয়নি।’
গাজায় অবস্থিত ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় কেবল গাজা উপত্যকায় ১৩০ জনেরও বেশি মানুষ মারা গেছেন, আহত হয়েছেন এক হাজারের বেশি।
শনিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজের সঙ্গে কথা বলেন। অস্টিন এক টুইটে বলেন, ‘আমি আবারও নিশ্চিত করেছি যে, ইসরায়েল আত্মরক্ষা করছে, তাদের সেই অধিকার আছে। হামাস ইচ্ছাকৃতভাবে ইসরায়েলের বেসামরিক নাগরিকদের টার্গেট করছে আমি এর নিন্দা জানাই।’
ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে ইসরায়েলের পক্ষে কথা বলার একটি সাধারণ মন্ত্র হলো, ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে’। গত বুধবার প্রেসিডেন্ট বাইডেনও একই কথা বলেছেন। এরপরই মার্কিন প্রতিনিধি পরিষদ বা আইনসভার নিম্নকক্ষে লিবারেলরা এর বিরুদ্ধে ক্ষোভ জানান।
নিউইয়র্কের আইনপ্রণেতা আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ প্রশ্ন ছুড়ে দেন, ‘ফিলিস্তিনিদের কি বেঁচে থাকার অধিকার আছে?’ টুইটারেও বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন এই ডেমোক্রেট নেতা। তিনি বলেন, ‘এরপরেও বাইডেন প্রশাসন কীভাবে মানবাধিকারের পক্ষে বলে দাবি করেন?’
শনিবার মিশিগানের আইনপ্রণেতা রাশিদা ত্লাইব বিমান হামলা চালিয়ে গণমাধ্যমের অফিস গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় নিন্দা জানান। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথা উল্লেখ করে এক টুইটে বলেন, ‘ইসরায়েল মিডিয়া সূত্রকে টার্গেট করছে। এখনও কি বিশ্ব এই জাতিবিদ্বেষি নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েল যে যুদ্ধাপরাধ করছে তা দেখতে পাচ্ছে না?’
মেরিল্যান্ডের ডেমোক্রেট নেতা সেনেটর ক্রিস ভ্যান হোলেন জানান, পরিকল্পিতভাবে কোনো জনগোষ্ঠীকে উচ্ছেদ করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ফরেন রিলেশনস কমিটিতে দায়িত্ব পালন করা এই নেতা মানবাধিকার নিয়ে বাইডেন প্রশাসনের যে প্রতিশ্রুতি সেটি নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, ‘যদি বাইডেন প্রশাসন আইন ও মানবাধিকারকে তার পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে রাখে তবে এই মুহূর্তে এই ধরনের বিবৃতি দেওয়া মানায় না।’
ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে বাইডেন প্রশাসনের ভূমিকা নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছেন ভারমন্টের সেনেটর বার্নি স্যান্ডার্স। নিয়মিতভাবেই তিনি বাইডেন প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করছেন। শুক্রবার নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত এক ওপেডে তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্রের অবশ্যই উচিত নেতানিয়াহু সরকারের পক্ষে কথা বলা বন্ধ করা।’
ম্যাসাচুসেটসের সেনেটর এলিজাবেথ ওয়ারেনও ও ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট রিপ্রেজেন্টেটিভ এরিক সোয়্যালওয়েলেও বাইডেন প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন।
লিবারেল ডেমোক্রেটরা বলছেন, কেবল ‘ট্রাম্প না হওয়া’ই বাইডেনের জন্য যথেষ্ট নয়। বাইডেনের উচিত যেসব প্রতিশ্রুতি দিয়ে তিনি ক্ষমতায় এসেছেন সেগুলো রক্ষা করা।





আন্তর্জাতিক এর আরও খবর

লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা

আর্কাইভ