সোমবার ● ১৭ মে ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » তামাকবাহী চাঁদের গাড়ী উল্টে হেলপার নিহত : আহত-৩
তামাকবাহী চাঁদের গাড়ী উল্টে হেলপার নিহত : আহত-৩
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি-রাঙামাটির সীমান্তবর্তী বাঘাইছড়িতে তামাকবাহী চাঁদের গাড়ি (জিপ) উল্টে গাড়ির হেলপার মোফাজ্জল নিহত ও ৩জন আহত হয়েছে।
আজ সোমবার ১৭ মে সকাল ৭টার দিকে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের দুই টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রাঙামাটির বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের দুই টিলা এলাকায় তামাকবাহী চাঁদের গাড়ী উল্টে গাড়ির হেলপার উপজেলার উগলছড়ি এলাকার মোজাম্মেলের ছেলে মোফাজ্জল নিহত ও চালক এরশাদসহ ৩জন গুরতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক গাড়ির হেলপার মোফাজ্জল হোসেনকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৭টার দিকে জীপ গাড়ি বাঘাইছড়ি থেকে তামাক বোঝাই করে যাওয়ার সময় বাঘাইছড়ি-দীঘিলানা সড়কের দুই টিলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এসময় স্থানীয়রা গাড়ির হেলপার ও চালকসহ ৪জনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে হেলপারকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতরা সকলেই রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাসিন্দা বলে জানান তিনি।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১