শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৮ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কর্ণফুলী নদীতে ৭ বছরের শিশু নিখোঁজ
প্রথম পাতা » চট্টগ্রাম » কর্ণফুলী নদীতে ৭ বছরের শিশু নিখোঁজ
মঙ্গলবার ● ১৮ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কর্ণফুলী নদীতে ৭ বছরের শিশু নিখোঁজ

ছবি: সংবাদ সংক্রান্তমাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কাউখালী হযরত কাঙ্গালী শাহ্ (রাঃ) মাজার সংলগ্ন আজ মঙ্গলবার (১৮ মে) কর্ণফুলী নদীতে পড়ে নিখোঁজ হয় মোহাম্মদ ইমাম হোসাইন ওরফে আবির (৭) নামে এক শিশু।
জানা যায়, সে পৌরসভার ১নং ওয়ার্ডস্থ তার নানার বাড়িতে বেড়াতে আসছিলো। সে মামাতো ভাই-বোনের সাথে নদীর পাড়ে খেলা করতে এসে,পার্শ্ববর্তী এলাকার চারজন ছেলেসহ একসাথে কর্ণফুলী নদীতে গোসল করার এক পর্যায়ে ইমামের মামা আসলে নদী থেকে তিনজন উঠে আসলেও ইমাম নদীতে থেকে যায়। ইমামকে নদীর পাড়ে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে তার মামা।
পরে স্থানীয়দের সহযোগিতায় অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও কোন খোঁজ মেলেনি। নিখোঁজ ইমামের মামা মো. জসিম ও চাচা মো. ইউসুফের সাথে কথা বলে জানা যায়, ইমামসহ চারজন নদীর পাড়ে গিয়েছে বলে জানতে পারলে সবাইকে নদী থেকে তুলে দিয়ে চলে আসেন মামা জসিম, সে সময় আবির উঠে আসেনি। পরে দুপুরের নামাজের কেউ একজন মামা জসিমকে অবগত করেন যে নদী থেকে একজন উঠে আসেনি। পরে মো. জসিম (মামা) সাথে সাথে নদীতে এসে ঝাঁপ দেয়। কিন্তু পেলনা কোনো সন্ধান। মামা জসিমের ধারণা সবাই উঠে আসার সময় আবির পা পিছলে নিচে তলিয়ে যায় যা কেউ খেয়াল করতে পারেনি।
খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হলে প্রাথমিক ভাবে তাদের কাছে নদীতে নেমে উদ্ধার কার্যক্রম চালানোর কোনো সরঞ্জাম না থাকায় উদ্ধারকারী একটি টিম চট্টগ্রাম শহরের আগ্রাবাদ থেকে রাঙ্গুনিয়ায় এসে উদ্ধারের চেষ্টা করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাহিদুল ইসলাম।
তবে ফায়ার সার্ভিস থেকে আরো জানান, নদীতে পানির স্রোত ও অন্যদিকে নদীর গভীরতা বেশি হওয়ায় কাজের ব্যাঘাত ঘটছে তারপরও তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে বলে জানান। নিখোঁজ মোহাম্মদ ইমাম হোসাইন আবিরের বাড়ি দক্ষিণ পোমরা মতোয়াল্লী পাড়ার প্রবাসী মুহাম্মদ সৈয়দুর রশীদের একমাত্র সন্তান।
নিখোঁজ ইমাম তকাল সোমবার তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে।





আর্কাইভ