বৃহস্পতিবার ● ৩ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে কোটি টাকা ডাকাতি
গাজীপুরে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে কোটি টাকা ডাকাতি

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ মার্চ ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৫ মিঃ) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণ হাটিতে ডাচ-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক এটিএম বুথে ডাকাতির ঘটনা ঘটেছে৷ ডাকাতরা ওই বুথ থেকে নগদ এক কোটি ৮৪ লাখ টাকা লুট করেছে বলে জানিয়েছে পুলিশ৷
৩ মার্চ বৃহষ্পতিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে৷
কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া বুথের কর্মকর্তাদের বরাত দিয়ে জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার ওই এলাকায় এপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানার পাশে ডাচ-বাংলা ব্যাংকের একটি ফাস্ট ট্র্যাক এটিএম বুথ রয়েছে৷ রাত আড়াইটার দিকে মানিপ্লান্ট নামের একটি প্রতিষ্ঠান ওই বুথে টাকা রাখতে আসেন৷ এ সময় তাদের মাইক্রোবাস থেকে টাকাগুলো দুইটি ট্রাঙ্কে করে ওই বুথে নিয়ে যান৷ সে সময় দুইজন গানম্যান ও নিরাপত্তাকর্মীসহ ব্যাংকের ৭ কর্মকর্তা উপস্থিত ছিলেন৷
এসময় একটি পিকআপ নিয়ে ১০-১২ জন দুর্বৃত্ত ওই বুথে হামলা চালান৷ তারা নিরাপত্তকর্মী লিয়াকত হোসেনকে মারধর করে টাকার ট্রাঙ্ক দুইটি লুট করে নিয়ে যায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোঃ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ বুথে ব্যাংকের লোকজন দাবি অনুয়ায়ী তাদের কথায় অসংগতি পাওয়া গেছে৷ বিষয়টি তদন্তাধীন রয়েছে৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা