রবিবার ● ৩০ মে ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে Google Meet এর মাধ্যমে অনলাইন ক্লাশ উদ্বোধন
মহালছড়িতে Google Meet এর মাধ্যমে অনলাইন ক্লাশ উদ্বোধন
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহে করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি কমাতে শিক্ষার বিকল্প ব্যবস্থা হিসেবে Google Meet এর মাধ্যমে ক্লাশ উদ্বোধন করা হয়েছে। আজ ৩০ মে রবিবার সকাল সাড়ে ১২ টায় মহালছড়ি এপিবিএন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভা কক্ষে প্রধান শিক্ষক ইকবাল হোসেন এর সঞ্চালনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মঈনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম, উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রনব চাকমা, মহালছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধনমনি খীসা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ফাতেমা মেহের ইয়াসমিন বলেন, করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে স্কুল দীর্ঘদিন বন্ধ রাখতে হয়েছে। এ পরিস্থিতিতে কোমলমতি শিশুরা যাতে বাড়িতেই তাদের পড়ালেখা অব্যাহত রাখতে পারে সেজন্য বিকল্প শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে প্রত্যেক স্কুলে Google Meet এর মাধ্যমে অনলাইন ক্লাশ চালু করার উদ্যেগ নেয়া হয়েছে। তিনি আরো শিক্ষকদের প্রতি উদ্দেশ্য করে বলেন, কোন শিক্ষার্থী যাতে বাদ না পড়ে সে দিকে খেয়াল রাখা এবং বিশেষ করে প্রান্তিক শিক্ষার্থীদের যাদের ঘরে স্মার্ট ফোন নেই, ইন্টারনেট সংযোগ নেই তাদের জন্য প্রতি ঘরে ঘরে ওয়ার্কশীট বিতরন করে মূল্যায়ন পরীক্ষা নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আহবান জানান।





মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই