শিরোনাম:
●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১০ জুন ২০২১
প্রথম পাতা » জনদুর্ভোগ » আত্রাইয়ে বন্যায় বিধ্বস্ত রাস্তা সংস্কার না করায় এলাকাবাসীর দুর্ভোগ
প্রথম পাতা » জনদুর্ভোগ » আত্রাইয়ে বন্যায় বিধ্বস্ত রাস্তা সংস্কার না করায় এলাকাবাসীর দুর্ভোগ
বৃহস্পতিবার ● ১০ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে বন্যায় বিধ্বস্ত রাস্তা সংস্কার না করায় এলাকাবাসীর দুর্ভোগ

ছবি : সংবাদ সংক্রান্ত-নাজমুল হক নাহিদ।নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে বন্যায় ভেঙে যাওয়া পাকা রাস্তা সংস্কার না করায় এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছে। গত ২০২০ সালের ভয়াবহ বন্যায় উপজেলার বেশ কয়েকটি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ পাকা সড়ক ভেঙে যায়। বন্যার পানি নেমে যাবার পর দীর্ঘদিন অতিবাহিত হলেও ভেঙে যাওয়া পাকা রাস্তা মেরামতের কোন উদ্যোগ গ্রহন করা হয়নি। ফলে চলাচলের ক্ষেত্রে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা যায়, ২০২০ সালের ভয়াবহ বন্যায় উপজেলার মধুগুড়নই হয়ে পাঁচুপুর চারমাথা পর্যন্ত পাকা রাস্তার পাঁচুপুর পালপাড়া নামক স্থানে ভেঙে যায়। ওই রাস্তা ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। সে সময় থেকেই মালিপুকুর, পাঁচুপুর, মধুগুড়নইসহ বেশ কয়েক গ্রামের লোকজনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। উপজেলার একটি উল্লেখ যোগ্য স্থান পাঁচুপুর বাজার। এখানে একটি প্রাত্যহিক বাজার, একটি সরকারী স্বাস্থ্যকেন্দ্র, একটি উচ্চ বিদ্যালয়, একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কিছু জনগুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। বিশেষ করে সেখানে হিন্দু সম্প্রদায়ের পুঁজার জন্য রয়েছে বৃহত একটি কালিবাড়ি। এ ছাড়াও সেখানে রাইচ মিল, স’মিল, ব্রেড ফ্যাক্টরীসহ ছোট ও মাঝারি বেশ কয়েকটি কারখানাও রয়েছে। যে কারনে এলাকার শত শত লোকজন প্রতিনিয়ত পাঁচুপুরে যাতায়াত করে থাকেন। বন্যায় ভেঙে যাওয়া রাস্তা দীর্ঘদিন থেকে মেরামত না করায় তাদেরকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

মালিপুকুর গ্রামের গৃহবধূ সাফিয়া খাতুন বলেন, এ ভাঙন মেরামত না হওয়ায় রাস্তা দিয়ে ভ্যান রিক্সা চলাচল করছে না। আমি পাঁচুপুরে আটা ভাঙাতে গিয়ে ছিলাম। ভাঙনের কারনে রিক্সা ভ্যান না পেয়ে মাথায় করে আটা বহন করতে হচ্ছে। মেয়ে লোক হিসেবে এটা আমার জন্য খুবই কষ্টকর। শিকারপুর গ্রামের রুনা খাতুন বললেন, পাঁচুপুরে একজন চিকিৎসক রয়েছেন এলাকার খুব জনপ্রিয়। হাফিজুল ডাক্তার নামে সকলের নিকচ পরিচিত, তার চিকিৎসার খ্যাতি রয়েছে এলাকা জুড়ে। এ ভাঙন মেরামত না হওয়ায় খুব কষ্ট করে আমাদের তার নিকট চিকিৎসা নিতে আসতে হচ্ছে।

এ ব্যাপারে আত্রাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাঁচুপুর গ্রামের অধিবাসী আবু হেনা মোস্তফা কামাল বলেন, ২০১৭ সালের বন্যায় এ রাস্তাটির এখানেই ভেঙে ছিল। পরবর্তীতে বালু ভরাট দিয়ে তা সংস্কার করা হয়েছিল। ২০২০ সালেও একই জায়গায় ভেঙে যায়। বন্যার পানি শুকিয়ে যাবার দীর্ঘদিন পরও রাস্তাটি মেরামতের কোন উদ্যোগ না নেয়ায় আমরা খুব দুর্ভোগের শিকার হচ্ছি।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রাং বলেন, রাস্তাটি সংস্কারের জন্য একাধিকবার উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলে এটি সংস্কার করা হবে।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ