শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩০ জুন ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » স্বামী ও শ্বশুর-শাশুড়ি বিরুদ্ধে গৃহবধূ খুনের অভিযোগ
প্রথম পাতা » গাইবান্ধা » স্বামী ও শ্বশুর-শাশুড়ি বিরুদ্ধে গৃহবধূ খুনের অভিযোগ
বুধবার ● ৩০ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বামী ও শ্বশুর-শাশুড়ি বিরুদ্ধে গৃহবধূ খুনের অভিযোগ

ছবি: সংবাদ সংক্রান্ত-সাইফুল মিলন।
সাইফুল মিলন, ষ্টাফ রিপোর্টার :: গাইবান্ধা সদরের সাহাপাড়ার ভবানীপুর গ্রামের গৃহবধূ লিপা বেগমকে যৌতুকের জন্য স্বামী ও তার শ্বশুর-শাশুড়ি বিরুদ্ধে খুনের অভিযোগ পাওয়া গেছে। এই হত্যাকান্ডকে ভিন্নখাতে নেয়ার জন্য সদর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগে উঠেছে। এমনকি ম্যাজিস্ট্রেট আদালতে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার আগেই একটি অস্বাভাবিক মৃত্যুর চুড়ান্ত রিপোর্ট দাখিল করেছে পুলিশ।

আজ ৩০ জুন বুধবার গাইবান্ধা প্রেসক্লাবে থানায় হত্যা মামলা দায়েরসহ এই হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসি ও অপমৃত্য মামলা রেকর্ড করার জন্য দায়ী পুলিশ কর্মকর্তার শাস্তি দাবি করেছেন নিহত গৃহবধূর অসহায় দরিদ্র পিতা রাজু মিয়া ও মা লাভলী বেগম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, পলাশবাড়ি উপজেলার তালুক ঘোড়াবান্দা গ্রামের দরিদ্র কৃষক রাজু মিয়ার মেয়ে লিপা বেগম (২০) এর সাথে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ছোট ভবানীপুর গ্রামের মোসলেমের ছেলে ইজিবাইক চালক হাসান আলী ৩ বছর আগে বিয়ে হয়।

ওদের ৮ মাস বয়সের একটি পুত্র সন্তানও রয়েছে। প্রায়ই যৌতুকের দাবিতে অহেতুক নানা দোষে হাসান আলী ও তার বাবা-মা লিপাকে শারীরিক মানসিক নির্যাতন করতো। এরই একপর্যায়ে গত ২৭ জুন তাদেরকে মোবাইল ফোনে খবর দেয়া হয় যে, লিপা আত্মহত্যা করেছে। তারা তখন ওই বাড়িতে গিয়ে মেয়ের লাশ দেখতে পান। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল। এমনকি বাড়িতে জামাই হাসান আলী ও তার পরিবারের কাউকে দেখা যায়নি। এরপর সদর থানার এসআই ইসলাম মল্লিক ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় এবং তাদেরকে থানায় ডাকে। থানায় যাওয়ার পর এসআই ইসলাম মল্লিক টাইপ করা একটি মামলার কাগজে ভয়ভীতি দেখিয়ে স্বাক্ষর গ্রহণ করে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ঘটনার পারিপার্শ্বিকতা না জেনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে পুলিশ হত্যাকান্ডকে আড়াল করতে মনগড়া একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। এ

ব্যাপারে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়। সংবাদ সম্মেলনে রাজু মিয়ার পিতা আব্দুল গফুর উপস্থিত ছিলেন।





আর্কাইভ