শিরোনাম:
●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
রাঙামাটি, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড ভাংচুর : কর্মচারীদের মাঝে আতংক
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড ভাংচুর : কর্মচারীদের মাঝে আতংক
সোমবার ● ৭ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড ভাংচুর : কর্মচারীদের মাঝে আতংক

---

ঝিনাইদহ প্রতিনিধি :: (৭ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১১.০০মিঃ) ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডে সোমবার দুপুরে ভাংচুর চালিয়েছে দুর্বত্তরা ৷ এ ঘটনায় নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ আহত হয়েছেন ৷ দুর্বত্তরা অফিসের কম্পিউটার ও টেবিলের গ্লাস ভাংচুরসহ নির্বাহী প্রকৌশলীর অফিস তছতন করে ৷ এ সময় অফিসে আতংক ছড়িয়ে পড়ে ৷ কর্মচারীরা ভীত সন্ত্রস্ত হয়ে এদিকে ওদিক ছুটোছুটি করতে থাকে ৷ ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ জানান, ৭মার্চ সোমবার দুপুরে ১ কোটি ৪৫ লাখ টাকার ২৯ গ্রুপের কাজের ইজিপি লটারি চলছিল ৷ লটারিতে ১৩৩ জন ঠিকাদার অংশ গ্রহন করেন ৷ তিনি আরো জানান, ১৮টি গ্রুপের লটারি ইজিপি পদ্ধতিতে সম্পন্ন হওয়ার পর সরকার সমর্থক কিছু ঠিকাদার তার রুমে প্রবেশ করে স্থানীয় (এনালগ) পদ্ধতিতে লটারি করার দাবী জানায় ৷ কিন্তু প্রধান অফিসের নির্দেশের বাইরে যাওয়ার কোন নিয়ন নেই নির্বাহী প্রকৌশলীর কাছ থেকে এমন জবাব পেয়ে তারা ক্ষিপ্তি হয়ে টেন্ডার কাজে নিয়োজিত কম্পিউটারটি ভেঙ্গে ফেলে ৷ এ সময় তারা নির্বাহী প্রকৌশলীকে গালিগালাজ করতে করতে তার টেবিলের সরু গ্লাসটিও ভাংচুর করে বলে নির্বাহী প্রকৌশলী জানান ৷ ভাঙ্গা কাঁচে টুকরো নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফের পেটে বিদ্ধ হয়ে তিনি রক্তাক্ত জখম হন ৷ দুর্বত্তদের তান্ডবে অফিসের কর্মচারীরা আতংকিত হয়ে পড়েন ৷ ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের কর্মচারীরা অভিযোগ করেন, এখানে আর চাকরী করার কোন পরিবেশ নেই ৷ সরকারী দলের নাম ভাঙ্গিয়ে অহরহ কর্মকর্তা কর্মচারীদের পেটানো হচ্ছে ৷ কোন বিচার নেই, নিরাপত্ত নেই ৷ এর আগে টিকাদারকে বিল না দেওয়ায় আশলাফুল সিদ্দিকী নামে এক শৈলকুপার এক শাখা কর্মকর্তাকে পেটানো হয়েছিল ৷ তিনি কোন বিচার পায়নি ৷ তিনি ক্ষোভে ঝিনাইদহ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ তাকে মারধর করার পর তার বাড়িতেও চুরি করা হয়েছে ৷ এদিকে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ভাংচুরের খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমানের নেতেৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ৷ এ ব্যপারে ঝিনাইদহ সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইজিপি টেন্ডারের প্রতিবাদ জানিয়ে কতিপয় ঠিকাদার নির্বাহী প্রকৌশলীর অফিস কক্ষ তছনছ করেছে ৷ অফিসের কম্পিউটার ও টেবিলের মোটা গ্লাস ভেঙ্গেছে ৷ তিনি আরো জানান, টেন্ডারের সময় পুলিশকে জানানো হয়নি ৷ জানালে এমন পরিস্থিতি সৃষ্টি হতো না ৷ তিনি জানান, অভিযোগ পেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে ৷ উল্লেখ্য গত ৬ বছরে ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকারীদলের ছত্রছায়ায় ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডে একাধিক নির্বাহী প্রকৌশলী ও শাখা কর্মকর্তা লাঞ্চিত করা হলেও তারা কোন প্রতিকার পাননি ৷





আর্কাইভ