শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১০ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান প্রেসক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান প্রেসক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা
মঙ্গলবার ● ১০ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজান প্রেসক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

ছবি: সংবাদ সংক্রান্ত-আমির হামজা।রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় রাউজান উপজেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব বলেছেন, ইতিহাস বড়ই নির্মম, ইতিহাস কাউকে ক্ষমা করে না। যারা বাংলাদেশকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল তারা আজ ক্রমান্বয়ে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। ইতিহাস বলছে বঙ্গবন্ধু বেঁচে আছে বেঁচে থাকবেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাবে। কোন ষড়যন্ত্রই তাকে দামিয়ে রাখতে পারবে না। আজ ১০ আগষ্ট মঙ্গলবার সকাল ১১ টায় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গাজী জয়নাল আবেদীনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, মাওলানা এম বেলাল উদ্দিন, প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউছুফ উদ্দিন,সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর নেওয়াজ, সহ সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, নেজাম উদ্দিন রানা, সহ সাধারণ সম্পাদক এম রমজান আলী,সাংগঠনিক সম্পাদক এম কামাল উদ্দিন ,অর্থ সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আমির হামজা, সাংবাদিক শাহাদাত হোসেন সাজ্জাদ,আ’লীগ নেতা মাদল বড়ুয়া, পরিবেশ আন্দোলন নেতা নুরুল আবছার, যুবলীগ নেতা আবু ছালেক ও ছাত্রলীগ নেতা মুহাম্মদ নাছির উদ্দিন প্রমুখ।
মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, ১৯৭৫ সালে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু হত্যার পিছনে কারা ছিলো তাদের খুঁজে বের করতে হবে। বিশেষত যেসব দেশ বঙ্গবন্ধু হত্যার আগ মুহুর্তে বাংলাদেশের স্বীকৃতি দিয়েছে, তাদের কোন হাত বা যোগসুত্র ছিলো কি না তাও খতিয়ে দেখা দরকার। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার হাত ধরে দেশে অর্থনৈতিক, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। তিনি জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
পরে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন মাওলানা এম বেলাল উদ্দিন।





আর্কাইভ