শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » কৃষি » লামায় সাম্প্রতিক বন্যায় পেঁপে বাগানের ব্যাপক ক্ষয়-ক্ষতি : কৃষকের মাথায় হাত
প্রথম পাতা » কৃষি » লামায় সাম্প্রতিক বন্যায় পেঁপে বাগানের ব্যাপক ক্ষয়-ক্ষতি : কৃষকের মাথায় হাত
শুক্রবার ● ১৩ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লামায় সাম্প্রতিক বন্যায় পেঁপে বাগানের ব্যাপক ক্ষয়-ক্ষতি : কৃষকের মাথায় হাত

ছবি : সংবাদ সংক্রান্ত- মানিক বড়ুয়া।লামা (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের লামা উপজেলায় সাম্প্রতিক বন্যায় পেঁপে বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে।
লামা উপজেলার রুপসী পাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা সিমং মারমা (৪৫) প্রতি বছরের ন্যায় এবারও তার জমিতে ১ একর ২০ শতক জমিতে পেঁপে চাষ করেন। তার পরিশ্রমে গড়া এবছরের একমাত্র ফসল হারিয়ে সে পরিবার পরিজনদের নিয়ে কষ্টে পড়েছেন।
চলতি মৌসুমে তাদের আউশ ধানের চারা রোপন করেন কৃষকরা। এছাড়া আবার অনেকে পেঁপে চাষ করে থাকে। কেউ বা সবজি চাষ করেন। সাম্প্রতিক বন্যায় সবকিছু হারিয়ে এখন কৃষকের মাথায় হাত।
সিমং মারমার প্রতিবছরের ন্যায় ক্ষেতের পেঁপে গাছ পানিতে ডুবে পচন ধরে গাছ মরে গেছে। কিস্ত সাম্প্রতিক বন্যায় গাছের গোড়ায় পানি জমে গাছ গুলো লাল হয়ে পেপে ঝড়ে ঝড়ে পড়ে যাচ্ছে এবং গাছ মরে যাচ্ছে।
গত ৮ আগষ্ট সরেজমিনে দেখা যায়, তার সকল আবাদ নষ্ট হয়ে গেছে। কৃষকের সাথে কথা বলে জানা গেছে, তার ১ একর ২০ শতক পেঁপে বাগান প্রায় নষ্ট হয়ে গেছে। আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়েছেন তিনি।
কৃষক সিমং মারমা বলেন, চোখে সরষে ফুল দেখতেছি। কিভাবে ক্ষতি কাটিয়ে উঠবো জানিনা। তিনি আরো বলেন সরকারী কোন সাহায্য-সহযোগিতা পাইনি।
এছাড়া রুপসী পাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাম্প্রতিক বন্যায় কৃষকের ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতিগ্রস্ত হয়ে। তন্নমধ্যে ২নং ওয়ার্ডের হ্লামংসিং মারমা, ৩নং ওয়ার্ডের নির্মল বড়ুয়া, মংক্যসিং মারমা প্রমূখ। কৃষকরা তাদের ফসলের ক্ষতি কাঠিয়ে উঠার জন্য সরকারী প্রণোদনা পাওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।
এছাড়া লামা উপজেলায় বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার কৃষকের ফসলের ক্ষতি হয়ে।
এবিষয়ে লামা উপজেলার কৃষি বিভাগের উপ সহকারী উদ্বিদ সংরক্ষণ কর্মকর্তা অভিজিত বড়ুয়া বলেন, বর্তমান আউশ মৌসুমে আমাদের কোন বরাদ্দ নেই। আগামী রবি মৌসুমে ক্ষতিগ্রস্ত কৃষদদের অগ্রাধিকার ভিত্তিতে সকরকারি সহযোগিতা করা আশ্বাস দেন তিনি।





আর্কাইভ