শনিবার ● ১৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » পুকুরের পানিতে ডুবে রাউজানে শিশুর মৃত্যু
পুকুরের পানিতে ডুবে রাউজানে শিশুর মৃত্যু
রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে পুকুরের পানিতে ডুবে মো.আনাস নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার ১৪ আগস্ট দুপুর আড়াইটার দিকে উপজেলার রাউজান সদর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের গুরা মিয়া চৌধুরীর বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত শিশু আনাস ওই এলাকার প্রবাসী নেজাম উদ্দিনের পুত্র।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে, শিশু মো.আনাস খেলতে গিয়ে পরিবারের সবার অজান্তে পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে তাঁর লাশ পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পানি থেকে উদ্ধার করে দেখা যায় অনেক আগেই তার মৃত্যু হয়েছে।
উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।





হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১