মঙ্গলবার ● ১৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ » গাইবান্ধায় মাদক মামলায় বাস সুপারভাইজারের মৃত্যুদণ্ড
গাইবান্ধায় মাদক মামলায় বাস সুপারভাইজারের মৃত্যুদণ্ড
সাইফুল মিলন, স্টাফ রিপোর্টার :: গাইবান্ধায় মাদক মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সে মিনিবাসের সুপারভাইজার। অপর তিন আসামীর খালাস প্রদান করেন আদালত।
আজ মঙ্গলবার ১৭ আগস্ট সকালে গাইবান্ধা জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১ নভেম্বর গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরের হিলিগামী সাম্যরাজা-১ পরিবহনের মিনিবাসের সুপারভাইজার পারভেজের কাছ থেকে ৪৫০ গ্রাম হিরোইন উদ্ধার করে র্যাব। এসময় পারভেজ ও চেইনমাস্টার আফাজ উদ্দিরকে আটক করা হয়।
পরে এঘটনায় মোট চারজনের নামে গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়। পরে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পারভেজ, আফাজ উদ্দিন, দুদু মিয়া ও সাইদুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ওই বাসের সুপারভাইজার বগুড়ার বাসিন্দা হাজতাবদ্ধ পারভেজের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে আদালত তাকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে। বাকি তিন আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের খালাস প্রদান করেন আদালত।





অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই