শিরোনাম:
●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙামাটিতে আরশিনগর ক্যাম্পে পুলিশ সদস্যর আত্মহত্যা
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙামাটিতে আরশিনগর ক্যাম্পে পুলিশ সদস্যর আত্মহত্যা
সোমবার ● ২৩ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে আরশিনগর ক্যাম্পে পুলিশ সদস্যর আত্মহত্যা

ছবি : আরশীনগর পুলিশ ক্যাম্প গেইট। আমির হামজা, স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানের বাসিন্দা পুলিশ কনস্টেবল জয় দে রাঙামাটিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আজ ২৩ আগস্ট সোমবার দুপুরে রাঙামাটি শহরের আরশীনগর পুলিশ ক্যাম্প থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চন্দ্র কলা বাড়ির রঞ্জিত দে’র ছেলে।
আজ সোমবার বিকেল ৫টায় নিহত কনস্টেবলের লাশ তার গ্রামের বাড়িতে আনা হলে স্বজনসহ স্থানীয়দের আহাজারীতে ভারি হয়ে ওঠে সেখানকার পরিবেশ।
রাঙামাটি জেলা পুলিশের উপ পরিদর্শক অহিদুজ্জমানের নেতৃত্বে একদল পুলিশ নিহতের লাশ বাড়িতে আনার পর পরিবারের সদস্যরা স্থানীয় পুরোহিত রূপক চক্রবর্তী ফোন দিলে তিনি আত্মহত্যায় মৃত্যুবরণকারীদের লাশ সৎকার কাজে থাকতে পারবেনা বলে জানান। সৎকার কাজে যায় তাহলে হিন্দু রীতি অনুযায়ী তাকে প্রয়শ্চিত্ত করতে হবে।
পরে রাউজান থানার উপ পরিদর্শক শাহাদাত হোসেন ফোন করে রূপক চক্রবর্তীকে বুঝিয়ে বলার পর তিনি অন্য একজন পুরোহিত পাঠাচ্ছেন বলে জানান। পরে সন্ধ্যা ৬টায় লাশ সৎকারের প্রস্তুতি নেয় স্বজনরা।
জানা যায়, সকাল ৭ টায় রোল কল করার সময় জয় দে অনুপস্থিত থাকায় তাকে খোঁজা-খুঁজির পর ক্যাম্প থেকে এক থেকে দেড়শত ফুট দুরে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।
প্রেম ঘটিত কারণে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
নিহতের মা রূপসী দে বলেন, আমার ছেলে গত পরশু ৫মিনিটের জন্য বাড়িতে এসেছিল। আমাকে দেখে চলে যায়। কিছু খায়নি। আত্মহত্যার বিষয়ে বা কোন কষ্টের কথা শেয়ার করেনি। তাই কি কারণে আত্মহত্যা করেছে তা জানিনা।
এবিষয়ে রাউজান থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন বলেন, রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ গ্রামের বাড়িতে আনা হয়।
রাউজানে বজ্রপাতে দুই কৃষিক আহতঃ চমেক হাসপাতালে ভর্তি

রাউজান :: চট্টগ্রামের রাউজানে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে দুই শ্রমিক আহত হয়েছে। আজ সোমবার ২৩ আগস্ট দুপুর ২টার দিকে কদলপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের রামপদ নাথের ছেলে সজল নাথ (২৫) এবং নোয়াখালী এলাকার বাসিন্দা মো. সুমন (২৫) । বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, রাউজানে জমিতে কাজ করার সময় বজ্রপাতে আহত দুই শ্রমিককে চমেক হাসপাতালে আনা হলে তাদেরকে কর্তব্যরত চিকিৎসক ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করিয়েছেন।





আর্কাইভ