শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা
রাঙামাটি, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩১ আগস্ট ২০২১
প্রথম পাতা » রাজনীতি » নবীগঞ্জে জমি নিয়ে বিরোধে খুন-১ : আহত-৫
প্রথম পাতা » রাজনীতি » নবীগঞ্জে জমি নিয়ে বিরোধে খুন-১ : আহত-৫
মঙ্গলবার ● ৩১ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে জমি নিয়ে বিরোধে খুন-১ : আহত-৫

ছবি : সংবাদ সংক্রান্ত উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার আমড়াখাই গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ জামায়াত নেতা নজরুল ইসলাম ও তার লোকজনের হাতে খুন হয়েছে ইউনিয়ন যুবলীগ কর্মী কামাল হোসেন (৩৮)। নিহত কামাল নবীগঞ্জ উপজেলার আমড়াখাই গ্রামের আব্দুল হেকিমের ছেলে এবং বদরুল মিয়ার চাচাতো ভাই। আহত হয়েছেন আরও ৫ জন।ঘটনাটি ঘটেছে আজ ৩১ আগষ্ট মঙ্গলবার সকালে। নিহত কামালের মৃতদেহ ছুরতহাল শেষে লাম হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে থানা পুলিশ। আহতদের মধ্যে মামুন মিয়া (৪০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন এবং বাকী আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর ইউপির আমড়াখাই গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে জামায়াত নেতা নজরুল ইসলামের সাথে জমিজমা নিয়ে একই গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে বদরুল ইসলামের বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষে মামলা মোকদ্দমাও রয়েছে। বিগত ৪ঠা আগষ্ট সন্ধ্যায় যুবলীগ নেতা বদরুল স্থানীয় বাজারে যাওয়ার পথে তার মোটরসাইকেলের গতিরোধ করে জামায়াত নেতা নজরুল ইসলাম, তার ছেলে ছাত্র শিবির কর্মী রফিকুল ইসলামসহ একদল লোক যুবলীগ কর্মী বদরুলকে উপর্যপুরি কুপিয়ে রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। এ ঘটনায় বদরুল ইসলাম বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করে। মামলায় ৩ জন বিজ্ঞ আদালতের মাধ্যমে জামিনে আসলেও ২ জন বাড়িতে প্রকাশ্যে ঘুরে বেড়ায়। পুলিশ রহস্যজনক কারনে তাদের গ্রেফতার করেনি।
এদিকে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এলাকার শান্তি শৃংখলা রক্ষার্থে উভয় পক্ষকে এলাকায় গণ্যমান্য মুরুব্বীসহ থানায় ডেকে আনেন। বদরূল থানায় হাজির হলেও হাজির হননি উক্ত জামায়াত নেতা নজরুল। পরে যুবলীগ নেতা বদরুলের জমি উক্ত জামায়াত নেতা নজরুল জবর দখলের পায়তারা করলে নবীগঞ্জ থানাকে জানানো হয়। পরবর্তীতে পুলিশের এসআই অঞ্জন দেব বদরুলের আবেদনের প্রেক্ষিতে উভয় পক্ষকে নোটিশ প্রদান করে বিরোধীয় জমিতে না যাওয়ার জন্য নির্দেশ দেন। নোটিশ প্রাপ্তির দু’দিনের মাথায় গত শুক্রবার (২৭ আগষ্ট) গভীর রাতে উক্ত জামায়াত নেতা তার ভাড়াটিয়া দলবল নিয়ে বদরুলের জমিতে হাল চাষ করে জবর দখল করে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
আজ মঙ্গলবার (৩১ আগষ্ট) সকাল সাড়ে ৯ টার দিকে নজরুল ইসলাম তার দলবল নিয়ে বিরোধীয় জমিতে হালি ছাড়া রুপন করতে গেলে বদরুল মিয়াগংরা বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। উক্ত সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত বদরুল মিয়ার চাচাতো ভাই কামাল হোসেন (৩৮)কে নিয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। অপর আহত মামুন মিয়া (৪০ )কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। বাকী আহত যুবলীগ নেতা সাইফুল ইসলাম (২৮), মোস্তাকিম মিয়া (২৯) বদরুল মিয়া (২৪)কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অন্যান্য আহত নজরুল মিয়া পক্ষের লোকজন স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা করানোর খবর পাওয়া গেছে। এদিকে জামায়াত নেতা কর্তৃক যুবলীগ কর্মী খুন ও জমি দখলের ঘটনায় বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়ন আওয়ামীলীগসহ এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ বলেন, ঘটনা জানার সাথে সাথে পুলিশ মৃতদেহ উদ্ধার ও ছুরতহাল শেষে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া জড়িতদের গ্রেফতারের বিষয়ে পুলিশের তৎপরতা শুরু হয়েছে।





রাজনীতি এর আরও খবর

তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম  ও মাদকের বিরুদ্ধে ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা

আর্কাইভ