শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালালো শ্বশুর বাড়ির লোকজন
প্রথম পাতা » চট্টগ্রাম » হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালালো শ্বশুর বাড়ির লোকজন
বুধবার ● ৮ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালালো শ্বশুর বাড়ির লোকজন

প্রর্তীকি ছবি আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে ঝর্ণা আক্তার (২৩) নামে গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গত সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার কাটাছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মুরাদপুর এলাকায় তানুর বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত ঝর্ণা আক্তার ওই বাড়ির সিএনজি অটোরিকশা চালক নজরুল ইসলামের স্ত্রী এবং ২ পুত্র সন্তানের জননী। নিহত ঝর্ণা আক্তারের ছোট ভাই মেহেদী হাসান রনি বলেন, বিকেল সাড়ে চারটার দিকে আমার বোনের মৃত্যুর খবর পাই। তখন লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর ছিলো। পরবর্তীতে জানতে পারলাম আমার ভগ্নিপতি দুপুরে বাজার থেকে বাড়িতে ফেরার সময় মাছ নিয়ে আসে। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। তবে মাঝে মাঝে আমার বোনকে ভগ্নিপতি নজরুল মারধর করতো। এই নিয়ে কয়েকবার পারিবারিকভাবে বৈঠক হয়। তবে আমি এইটুকুই বলবো আমার বোন আত্মহত্যা করেনি। তাকে মেরে ফেলা হয়েছে এবং মৃত অবস্থায় লাশ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়।
অপরদিকে নিহত ঝর্ণা আক্তারের খালাতো ভাই সালাহ উদ্দিন জানান, পাঁচ বছর আগে জোরারগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকার মৃত আবুল খায়েরের মেয়ে আমার খালাতো বোন ঝর্ণা আক্তারের সাথে কাটাছড়া ইউনিয়নের মুরাদপুর এলাকার তানুর বাড়ির মৃত তাজুল ইসলামের পুত্র সিএনজি অটোরিকশা চালক নজরুল ইসলামের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে নজরুল ইসলাম বিভিন্ন সময়ে বিভিন্ন অযুহাতে তাকে মারধর করতো এবং এগুলো নিয়ে পারিবারিকভাবে বৈঠক হয়। বর্তমানে তাদের ঘরে ১ বছর ও ২ বছরের ২ টা পুত্র সন্তান রয়েছে। আমরা পোস্টমর্টেম রিপোর্টের অপেক্ষায় আছি। তারপর আইনী প্রক্রিয়ায় অগ্রসর হবো।
এবিষয়ে কাটাছড়া ইউনিয়নের মুরাদপুর এলাকার ইউপি সদস্য আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেল চারটার দিকে তানুর বাড়ির নজরুল ইসলামের বড় ভাই আমাকে মুঠোফোনে জানায় তার ছোট ভাইয়ের স্ত্রী ঝর্ণা আক্তার ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এবিষয়ে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই নিবাস কুমার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর হাসপাতাল থেকে ঝর্ণা আক্তারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। জোরারগঞ্জ থানার ওসি তদন্ত হেলাল উদ্দিন ফারুকী বলেন, ঝর্ণা আক্তার নামে গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
এ সংক্রান্ত ইউডি মামলা রেকর্ড করা হয়েছে এবং পোস্টমর্টেমের জন্য মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতের লাশ প্রেরণ করা হবে। তবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)