শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ অক্টোবর ২০২১
প্রথম পাতা » কুমিল্লা » কক্সবাজারে আটক ইকবালকে কুমিল্লায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
প্রথম পাতা » কুমিল্লা » কক্সবাজারে আটক ইকবালকে কুমিল্লায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
শুক্রবার ● ২২ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কক্সবাজারে আটক ইকবালকে কুমিল্লায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

ছবি : ইকবাল হোসেন কুমিল্লার পুলিশ নিশ্চিত করেছে কক্সবাজারে আটক ইকবাল হোসেনই সেই সন্দেহভাজন ব্যক্তি, যে কিনা পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখেছিল। সিসিটিভি ফুটেজ দেখে এমনটিই নিশ্চিত হয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কক্সবাজারে তাকে আটক করা হয়। শুক্রবার দুপুরে ইকবাল হোসেনকে কড়া নিরাপত্তার মধ্যে কুমিল্লায় নিয়ে আসা হয়। কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেছেন, ইকবালকে কোরআন অবমাননার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানার চেষ্টা করা হচ্ছে- কেন সে পূজামণ্ডপে কোরআন রেখেছিল। এর সঙ্গে আর কেউ জড়িত ছিল কি-না।
পুলিশের তদন্তের বাইরে জোরালো প্রশ্ন হচ্ছে, কে ৯৯৯-এ ফোন করে জানিয়েছিল মণ্ডপে কোরআন শরীফ রাখা হয়েছে।
১৩ অক্টোবর সকালে কুমিল্লা শহরের নানুয়া দীঘির পাড়ে একটি অস্থায়ী পূজামণ্ডপ থেকে পবিত্র কোরআন উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন, পূজামণ্ডপ ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। হিংসা ছড়িয়ে পড়ে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে। ইকবাল হোসেনের বাড়ি কুমিল্লা শহরের ১৭ নম্বর ওয়ার্ডের সুজানগর এলাকায়। পুলিশ আগেই বলেছিল, সে একজন মাদকাসক্ত ও ভবঘুরে। ওই এলাকার নূর আহমেদ আলমের বড় ছেলে ইকবালকে ঘটনার পর থেকেই পুলিশ খুঁজছিল। সিসিটিভি ক্যামেরার ফুটেজে ইকবালকে দেখা গিয়েছিল ওই মণ্ডপে। ইকবালের দুই স্ত্রী। কিছুদিন আগে এক স্ত্রীকে তালাক দিয়েছে। মাঝে মধ্যে সে রঙ মিস্ত্রির কাজ করে। বারবার অবস্থান পরিবর্তন করায় তাকে গ্রেপ্তার করতে সময় লাগে বলে পুলিশ জানিয়েছে।
ভবঘুরে ইকবালকে নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে, একজন মাদকাসক্ত ব্যক্তি বা পাগল কি করে সারা দেশে সাম্প্রদায়িক হামলার এই ছক তৈরি করতে পারে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত সাংবাদিকদের বলেছেন, ইকবাল হোসেন নামে যাকে চিহ্নিত করা হয়েছে তার নামের আগে পুলিশ একটা শব্দ জুড়ে দিয়েছে। আর সেটা হলো ভবঘুরে। কখনো কখনো এমন যাদের ধরা হয় তাদের বলা হয় পাগল কিংবা ভবঘুরে। তার মতে, এটা কোনো ভবঘুরের কাজ হতে পারে না। এটি একটি পূর্ব পরিকল্পিত ঘটনা।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কাজটি পরিকল্পনামাফিক করা হয়েছে। এর পেছনে কেউ রয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দুটি প্রশ্নের জবাব চেয়েছে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তারা বলেছে, ঘটনার দিন দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে কিছু সময়ের জন্য মন্ডপ এলাকা বিদ্যুৎহীন হয়েছিল কেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হনুমান মূর্তির কোলের উপর রাখা কোরআন শরীফটি সরিয়ে নেয়ার পর কেন ভিডিও করার সুযোগ দিলেন। যে ভিডিও পরবর্তীকালে ভাইরাল হয়েছে।
পূজা উদযাপন পরিষদ আরো বলেছে, রাজনৈতিক দলের পারস্পরিক দোষারোপের কারণে প্রকৃত দোষীরা পার পেয়ে যাচ্ছে। সংগঠনের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী সংবাদ সম্মেলনে বলেন, বিগত কয়েক বছর ধরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। কোনো কোনো হামলার ক্ষেত্রে সর্বদলীয় অংশগ্রহণের ঘটনা ঘটেছে।
ওদিকে কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে সহিংসতার সময় ইটের আঘাতে আহত দিলীপ কুমার দাস বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেলকলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে কুমিল্লার ঘটনায় এখন পর্যন্ত আট জনের মৃত্যু হলো।





কুমিল্লা এর আরও খবর

অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার
দৈনিক বিজয় এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন দৈনিক বিজয় এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বেগমগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে লাশ নিয়ে বিক্ষোভ, চট্টগ্রামে অর্ধদিবস হরতাল বেগমগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে লাশ নিয়ে বিক্ষোভ, চট্টগ্রামে অর্ধদিবস হরতাল
পূজামণ্ডপ রক্ষার মূল দায়িত্ব সরকারের, ব্যর্থতার দায়ও সরকারের : ডা. জাফরুল্লাহ পূজামণ্ডপ রক্ষার মূল দায়িত্ব সরকারের, ব্যর্থতার দায়ও সরকারের : ডা. জাফরুল্লাহ
কুমিল্লায় স্বেচ্ছাসেবকলীগ নেতা বাদী হয়ে নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা কুমিল্লায় স্বেচ্ছাসেবকলীগ নেতা বাদী হয়ে নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
কুমিল্লায় দেলোয়ার টাওয়ারের ছাদ ধ্বসে বহু হতাহতের আশংকা কুমিল্লায় দেলোয়ার টাওয়ারের ছাদ ধ্বসে বহু হতাহতের আশংকা
লরির ধাক্কায় প্রাণ গেল পুলিশের এএসআই রিংকন বড়ুয়ার লরির ধাক্কায় প্রাণ গেল পুলিশের এএসআই রিংকন বড়ুয়ার
তুর্ণানীশিতার চালক, সহকারী চালক ও পরিচালককে সাসপেন্ড করা হয়েছে : রেল মন্ত্রী তুর্ণানীশিতার চালক, সহকারী চালক ও পরিচালককে সাসপেন্ড করা হয়েছে : রেল মন্ত্রী
কুমিল্লা সীমান্তে র‌্যাব সদস্যদের ফেরত দেয় ভারত কুমিল্লা সীমান্তে র‌্যাব সদস্যদের ফেরত দেয় ভারত

আর্কাইভ