শিরোনাম:
●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
রাঙামাটি, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » মহেশপুর ৬ ইউনিয়নে আ’লীগ প্রার্থীর ভরাডুবি
প্রথম পাতা » খুলনা বিভাগ » মহেশপুর ৬ ইউনিয়নে আ’লীগ প্রার্থীর ভরাডুবি
শুক্রবার ● ১২ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহেশপুর ৬ ইউনিয়নে আ’লীগ প্রার্থীর ভরাডুবি

প্রর্তীকি ছবিঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা মার্কার ৬জন ও বিদ্রোহী ৬ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। বে সরকারী ফলাফলে এসবিকে ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ফতেপুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী গোলাম হায়দার নান্টু, পান্তাপাড়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মাজহারুল ইসলাম স্বপন, স্বরুপপুর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী মিজানুর রহমান, শ্যামকুড় ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী জামিরুল ইসলাম, নেপা ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী সামসুল হক মৃধা, কাজীরবেড় ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মোঃ ইয়ানবী, বাশবাড়ীয়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী নাজমুল হুদা জিন্টু, যাদবপুর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী সালাহউদ্দিন আহম্মেদ, নাটিমা ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী আবুল কাশেম মাষ্টার, মান্দারবাড়ীয়া ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী আমিনুর রহমান ও আজমপুর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী শাহাজান আলী নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১২ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৮ জন, সাধারন সদস্য পদে ৪’শ ৭ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১’শ ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১’শ ১৬টি কেন্দ্রে ২ লাখ ৪৫ হাজার ৮’শ ২৯ জন ভোটার ছিলেন। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় ৩ প্লাটুন বিজিবি, ১’শ ১৬টি কেন্দ্রে পুলিশ ৫’শ ৮০ জন। এছাড়াও প্রতি ইউনিয়নে পুলিশের স্টাইকিং ফোর্স, আনসার সদস্যসহ ১২টি ইউনিয়নে ১ হাজার ৯’শ ৭২জন সদস্য ছিলেন। প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাবের টহল টিম ছিলো

মহেশপুরের নির্বাচনে কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ, ধাওয়া পাল্টা ধাওয়া
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বৃহস্পতিবার শান্তিপুর্ন পরিবেশে ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে ছিল কঠোর নিরাপত্তা। কোন অরাজতা সৃষ্টি হয়নি। অনেকটা উৎসক মুখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়। তবে মেম্বর প্রার্থীদের মধ্যে দ্বন্দের কারণে নাটিমা ফাজিল মাদ্রাসা কেন্দ্রের বাইরে ও আজমপুর ইউনিয়নের গৌরীনাথপুর কেন্দ্রে বিকাল পোনে চারটার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার তাৎক্ষনিক ভাবে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। এই দুই কেন্দ্রে ভোট শুরুর আগ থেকেই উত্তেজনা চলে আসছিল। এদিকে এসবিকে ইউনিয়নের শাহবাজপুর ভোট কেন্দ্রের বাইরে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এতে কাকন আতিয়ার ও কেষ্ট নামে ৩ জন আহত হন। জাল ভোট প্রদানের সময় ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহিনের নির্দেশে জাহানারা নামে এক যুবতীকে আটকে রাখা হয়। মহেশপুরের সীমান্তবর্তী মুন্ডুমালা যুব কৃষি ক্লাব ভোট কেন্দ্রে ভোটারদের আসতে বাধা দেওয়াসহ আধিপত্য বিস্তার নিয়ে নৌকা ও বিদ্রোহী প্র্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। কোটচাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম জানান, উভয় পক্ষ ইটপাটকেল ছুড়ে একে অপরকে বাধা দেওয়ার চেষ্টা করছিল। এসময় কয়েকজন আহত হয়। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহেশপুরে সুষ্ঠ ও শান্তিপুর্ন পরিবেশে ইউপি ভোট সম্পন্ন হওয়ায় সন্তষ্টি প্রকাশ করেছেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ