শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » কালীগঞ্জে দেশের প্রথম হিজরা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী
প্রথম পাতা » খুলনা বিভাগ » কালীগঞ্জে দেশের প্রথম হিজরা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী
রবিবার ● ১৪ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে দেশের প্রথম হিজরা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী

ছবি : সংবাদ সংক্রান্ত জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি  :: সারা দেশের ন্যায় স্থানীয় সরকার নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর ২০২১। এই নির্বাচনের অন্তভুক্ত ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন। ইউনিয়ন গুলোর মধ্যে ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন অন্যতম একটি। ইউনিয়নটিতে মোট ভোটার রয়েছেন ১৯৬০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০০০৯ জন এবং মহিলা ভোটার ৯৫৯১ জন।এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন ৩ জন প্রার্থী। নৌকা প্রতিক নিয়ে লড়ছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নজরুল ইসলাম। ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতিক নিয়ে মাহাবুবুর রহমান।স্বতন্ত্র হিসেবে আনারস প্রতিক নিয়ে ঝিনাইদহ জেলার প্রথম ট্রানজেন্ডার (হিজরা) ইউপি চেয়ারম্যান প্রার্থী নজরুল হিজরা। ২০১৩ সালে হিজড়া জনগোষ্ঠী তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি পায়। ২০১৪ সালের ২৬ জানুয়ারি হিজড়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে সরকার। গেজেটে বলা হয়, ‘সরকার বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠীকে হিজড়া লিঙ্গ (হিজরা) হিসাবে চিহ্নিত করিয়া স্বীকৃত প্রদান করিল।’হিজরা পরিচয়ে নাগরিক অধিকার নিশ্চিত করতে এই স্বীকৃতির দাবি ছিল হিজরা সম্প্রদায়। ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল খালেক বলেন, “আইনে এখন তৃতীয় লিঙ্গের ভোটার হওয়ার সুযোগ আছে। ভোটার হলে নির্বাচনও করা যাবে। তবে ত্রিলোচনপুর ইউপি চেয়ারম্যান পদে নজরুল হিজড়া হিসেবে নিজের পরিচয় দিয়েছেন।আর দেশের তৃতীয় লিংগের থেকে সম্ভাবত তিনিই প্রথম ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।খবরটি বেশ সুখকর।অন্যান্য প্রার্থীর ন্যায় তিনিও এই নির্বাচনে সমান সুযোগ সুবিধা পাবেন। তবে নির্বাচন কমিশনার কবিতা খানম বছরের শুরুতে এক অনুষ্ঠানে বলেছিলেন, তৃতীয় লিঙ্গের মানুষেরা ইচ্ছে করলে পুরুষ কিংবা নারী- যে কোনো পরিচয়েও ভোটার তালিকায় নাম অন্তভুক্ত করতে পারবেন।

ঝিনাইদহ সদরের ১৫ ইউপিতে নৌকার মনোনয়ন প্রত্যাশী ১১৯ জন
ঝিনাইদহ :: চতুর্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর ঝিনাইদহ সদর উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১০ নভেম্বর তফসিল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে মনোনয়ন পেতে সদর উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে ১১৯ জন তাদের জীবণ বৃত্তান্ত জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের কাছে। জেলা আওয়ামীলীগ সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ উন্মুক্তভাবে সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে জীবণ বৃত্তান্ত আহবান করে। ঝিনাইদহ সার্কিট হাউজে দিনব্যাপী জীবণ বৃত্তান্ত সংগ্রহ করা হয়। জীবণ বৃত্তান্ত গ্রহণ করার সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহ সভাপতি তৈয়ব আলী জোয়ার্দার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ আককাস উদ্দিন, মাসুদ আহমেদ সঞ্জু, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম সরোয়ার খান সউদ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অশোক ধর, এম এ হাকিম, প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, উপ দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসাইন, জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ প্রমুখ। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ জানান, সদর উপজেলার ১৫টি ইউনিয়নে আগামী ২৩ ডিসেম্বর ৪র্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়া স্বচ্ছ করতে উন্মুক্ত জীবণ বৃত্তান্ত গ্রহণ করা হয়। সদর উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে ১১৯ জন বিকাল সাড়ে ৪টা পর্যন্ত জীবণ বৃত্তান্ত জমা দিয়েছেন। এর মধ্যে গান্না ও পোড়াহাটি ইউনিয়ন থেকে একই পরিবারের ৩ জন করে জীবণ বৃত্তান্ত জমা দিয়েছেন।

ঝিনাইদহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত মাদ্রাসা ছাত্র সাঈদ হোসেনের স্বজনরা জানায়, শুক্রবার সকাল থেকে সে ডায়রিয়ায় আক্রান্ত হয়। মাদ্রাসায় রেখে তার চিকিৎসা দেওয়া হচ্ছিল। শনিবার সকালে বেশি অসুস্থ হয়ে পড়লে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে কুষ্টিয়ায় ইবি থানার রসুলপুর গ্রামের বাবলু মন্ডলের ছেলে ও ঝিনাইদহ ব্যাপারিপাড়া মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্র ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঝিনাইদহে আবারো বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৩২ জন রোগী। গত ২৪ ঘন্টায় সদর হাসপাতালে ৪৮ জন নতুন করে ভর্তি হয়েছে। বাড়তি এই রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে তারা।

নিন্মচাপে ঝিনাইদহে গুঁড়িগুঁড়ি বৃষ্টি
ঝিনাইদহ :: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের কারণে দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। শুক্রবারের আবহাওয়া একই কথা জানান দিচ্ছিল। দিনভর আকাশ ছিল মেঘলা। শনিবার সকাল থেকে শুরু হয়েছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। এতে দুর্ভোগে পড়েছেন কাজের সন্ধানে রাস্তায় বের হওয়া মানুষ। বিশেষ করে খেটে খাওয়া নিন্মআয়ের মানুষেরা বেশি দুর্ভোগ পোহাচ্ছেন। শুধু ঢাকায় নয়, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলায় সকাল থেকে এমন গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। সামান্য বৃষ্টিতে রাস্তাঘাট ভিজে গেলেও কোথাও পানি জমেনি। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা নিন্মচাপ দুর্বল হয়ে বৃষ্টি ঝরাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির দেওয়া তথ্যমতে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের ফলে ভারতের তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ ও শ্রীলঙ্কায় প্রচুর বৃষ্টি হচ্ছে। ভারতের দক্ষিণ উপকূল ছাপিয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ পর্যন্ত চলে এসেছে মেঘমালা। এর প্রভাবে ভোর থেকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজবাড়ি, মাগুরা, ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লাসহ পার্শ্ববর্তী কিছু স্থানে হালকা বা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। অধিদপ্তর বলছে, রবিবার থেকে সোমবারের মধ্যে খুলনা, ঢাকা, ও বরিশাল বিভাগের বেশকিছু স্থানে এবং চট্টগ্রাম বিভাগের মূলত উত্তর অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী ও সিলেট বিভাগের দুই এক জায়গায় সামান্য বৃষ্টি হলেও হতে পারে। আপাতত রংপুর ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। সেখানে দিনে রোদ আর রাতে হালকা শীত অব্যাহত থাকতে পারে। আগামী ১৬ নভেম্বর থেকে দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের আবহাওয়া ধীরে ধীরে পুনরায় স্বাভাবিক হয়ে আসতে পারে। শনিবার সকাল ৬টায় দেশের সর্মনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়, ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ