শিরোনাম:
●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » মানিকছড়ির ৩ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত
প্রথম পাতা » খাগড়াছড়ি » মানিকছড়ির ৩ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত
মঙ্গলবার ● ১৬ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মানিকছড়ির ৩ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত

ছবি : সংবাদ সংক্রান্ত খাগড়াছড়ি প্রতিনিধি :: চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপের ঘোষিত তফসিলে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৩ইউনিয়নে নির্বাচন আগামী ২৩ডিসেম্বর।
ফলে উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান পদে নৌকার মাঝি নির্বাচন করেছে আওয়ামীলীগ।
দলীয় ভোটারদের প্রত্যক্ষ ভোট ও দলীয় সিদ্ধান্তে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
রবিবার (১৪ নভেম্বর) মানিকছড়ি (সদর) ইউপি’র বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. আকতার হোসেন ভূঁইয়া। অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, এম. এ. রাজ্জাক ও মো. আবুল কালাম , সাংগঠনিক সম্পাদক মো. শফিকুর রহমান ফারুক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ও সাবেক যুবলীগ সভাপতি মো. তাজুল ইসলাম বাবুল, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রূ মারমা নিলয়সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. জয়নাল অঅবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনমূখী দল। জনগণই তাঁদের প্রতিনিধি নির্বাচন করবে। তাই আমার তৃণমূলে বর্ধিত সভার আয়োজনের মধ্য দিয়ে প্রত্যক্ষ ভোট ও দলীয় সিদ্ধান্তে নৌকার মাঝি বা কর্ণধার মনোনীত করেছি। এখন মাননীয় সাংসদের মাধ্যমে কেন্দ্রে এই তিনজনের নামের তালিকা প্রেরণ করা হবে।
উপজেলার ৪নং তিনটহরী ইউনিয়নে দলীয় প্রার্থী (নৌকা) হিসেবে মনোনীত হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ। তাঁর সাথে প্রার্থী ছিলেন, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মো. আনোয়ার হোসেন ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
২নং বাটনাতলী ইউনিয়নে নৌকা প্রতীক পেয়ে মনোনীত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবদুর রহিম। প্রার্থী ছিলেন, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শহীদুল ইসলাম মোহন, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন।
১নং মানিকছড়ি ইউপিতে দলীয় প্রার্থী ভাবে মনোনীত হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুর রহমান ফারুক।
দলীয় প্রার্থী মনোনয়নকে ঘিরে উপজেলার তিনটহরী, বাটনাতলী ও মানিকছড়িতে নৌকা প্রতীক পেতে প্রার্থীরা নানা কলাকৌশলে দেন-দরবার, তদবির করেও নেতাদের মন জয় করতে পারেনি। শেষমেষ তৃণমূলের দলীয় নেতা-কর্মীদের প্রত্যক্ষ ভোটে নৌকা মাঝি মনোনীত হতে হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন উপজেলা ও জেলা আওয়ামী লীগ নেতাদের নিয়ে সরজমিনে বর্ধিত সভার আয়োজনে দলীয় প্রার্থী মনোনয়নের বিষয়টি সম্পন্ন করেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে উপজেলার ১নং মানিকছড়ি, ২নং বাটনাতলী ও ৪নং তিনটহরী ইউনিয়ন নিবার্চন অনুষ্ঠিত হবে। ফলে ইতোমধ্যে উপজেলা নির্বাচন অফিস হালনাগাদ ভোটার, কেন্দ্র, ভোট কক্ষ নির্ধারণ করেছে। সে অনুযায়ী মানিকছড়ি ইউপিতে ভোটার ১৮হাজার ৯১৮জন। তিনটহরীতে ১১হাজার ৮১১জন ও বাটনাতলী ইউপিতে ১১হাজার ১৫৯জন। মোট ভোট কেন্দ্র ২৭টি, ভোট কক্ষ ৯৫টি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী বলেন, দেশব্যাপী চলমান ইউপি নির্বাচন সুন্দর ও সুষ্ঠ করতে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলে মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ২৫নভেম্বর, বাছাই ২৯নভেম্বর, আপিল ৩০ থেকে ০২ডিসেম্বর ও আপিল নিস্পত্তি ৩ থেকে ৫ডিসেম্বর। নির্বাচন আগামী ২৩ডিসেম্বর।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে জিপে আগুন খাগড়াছড়িতে জিপে আগুন
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)