শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ কাজে দরপত্র প্রদানে অনিয়মের অভিযোগ
প্রথম পাতা » গাইবান্ধা » মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ কাজে দরপত্র প্রদানে অনিয়মের অভিযোগ
শনিবার ● ২৭ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ কাজে দরপত্র প্রদানে অনিয়মের অভিযোগ

প্রর্তীকি ছবি গাইবান্ধা প্রতিনিধি :: তালবাহানা করে সময়ক্ষেপন করছেন দাবি করে মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ কাজে দরপত্রের লটারী না করে নিজস্ব ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়ার জন্য তালবাহানায় সময়ক্ষেপন করছেন বলে অভিযোগ উঠেছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে।

এব্যপারে বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তালিকাভূক্ত ত্রিশটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

লিখিত আবেদনে উল্লেখ করা হয়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ কাজে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দরপত্রের লটারী না করে নিজস্ব ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়ার জন্য তালবাহানা করে সময়ক্ষেপন করছেন। এতে সাধারন ঠিকাদাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে জেলার অন্য উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একই প্রকল্পের কাজ ইতিমধ্যে লটারীর মাধ্যমে ঠিকাদার নির্বাচিত করেছেন বলে আবেদনে উল্লেখ আছে।

সময়ক্ষেপন করা হচ্ছে অভিযোগের সত্যতা নেই দাবি করে আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ইউপি নির্বাচনে ব্যস্ততার কারনে এ কাজে একটু বিলম্ব হচ্ছে। ইউপি নির্বাচনের পরপরই আবাসন নির্মাণ কাজের লটারী সেরে ফেলারও আশাবাদী তিনি।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, সারা দেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে ১২জন অসচ্ছল মুক্তিযোদ্ধা তাদের নিজের ভিটায় দুইটি বেড, দুইটি টয়লেট, ডাইনিং ও কিচেনসহ ৬৩৫ বর্গফুটের এই ঘর তৈরি করে দেওয়া হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ডিপিপি প্রকল্প গঠন করে সারাদেশে প্রায় ৪ হাজার ১২৩ কোটি টাকায় ‘অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্প নেওয়া হয়। প্রকল্পের কাজ ২০২৩ সালের মধ্যে শেষ করা হবে বলে জানা যায় । প্রতিটি ঘর তৈরিতে ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা।





আর্কাইভ