শিরোনাম:
●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ●   মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার ●   রাউজানে যুবকের মরদেহ উদ্ধার ●   ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ●   মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব ●   রাঙামাটি আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন ●   বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » রাজনীতি » ভারতে কৃষক জাগরণের বিজয়ের বার্তা-সাইফুল হক
প্রথম পাতা » রাজনীতি » ভারতে কৃষক জাগরণের বিজয়ের বার্তা-সাইফুল হক
শনিবার ● ২৭ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতে কৃষক জাগরণের বিজয়ের বার্তা-সাইফুল হক

---ভারতে এক বছর ধরে চলা অভূতপূর্ব কৃষক আন্দোলন - কৃষক জাগরণের প্রাথমিক বিজয় হয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্দোলনরত কৃষক ও ভারতের জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করে কৃষি ও কৃষক বিরোধী বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহার করে নেবার ঘোষণা দিয়েছেন।ভারত স্বাধীন হবার পর কৃষক-জনতার আন্দোলনের এটা গুরুত্বপূর্ণ সাফল্য সন্দেহ নেই। মোদি আন্দোলনরত কৃষকদেরকে এবার ঘরে ফিরে যাওয়ারও আহবান জানিয়েছেন।
কিন্তু আন্দোলনের নেতৃত্ব প্রদানকারী সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃবৃন্দ ইতিমধ্যে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে জানিয়ে দিয়েছেন যে, ভারতের আইনসভায় কৃষক বিরোধী আইনসমূহ পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত তারা তাদের অবস্থান- অবরোধ অব্যাহত রাখবেন। তারা মোদির ঘোষণায় আশ্বস্ত হতে পারছেন না।মোদি সরকার শেষ পর্যন্ত তাদের ওয়াদা রাখে কিনা তাও তারা দেখতে চান।কৃষিপণ্যের নূন্যতম মূল্য নির্ধারণ( এম এস পি) সহ কৃষক আন্দোলনের আরও কিছু জরুরী দাবি সরকার তথা পার্লামেন্টের কাছে তারা তুলে ধরার পরিকল্পনা করছেন।এই আন্দোলনে যে ৭০০ মানুষ শহীদ হয়েছেন, জীবন বিসর্জন দিয়েছেন তাদের পরিবারসমূহের পুনর্বাসনের দায়ও তো সরকারের রয়েছে। এসব নিয়েও তারা নিশ্চয় কথা বলবেন। তেলেংগানা রাজ্য সরকার এরই মধ্যে প্রত্যেক শহীদ পরিবারকে তিন লক্ষ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছে। দাবির মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরীতে মন্ত্রীর গাড়িবহরের নীচে চাপাদিয়ে কৃষক হত্যার বিচার, প্রতিমন্ত্রীকে অপসারণসহ নানা জরুরী দাবি।
গতবছর বিশেষ কোন আলোচনা ছাড়া ভারতের লোকসভায় খানিকটা আকস্মিকভাবে হাততুলে ও পরে তড়িঘড়ি করে রাজ্যসভায় কৃষি সংক্রান্ত তিন আইন পাশ করে নেবার পর ২৬ নভেম্বর থেকে কৃষকেরা,বিশেষ করে পাঞ্জাবের কৃষকদের এই প্রতিবাদী আন্দোলন - অবস্থানের সূত্রপাত।পর্যায়ক্রমে আন্দোলনের সাথে যুক্ত হয় হরিয়ানা, হিমাচল, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রসহ প্রায় গোটা ভারতের কৃষকেরা।প্রবল শীত, বৃষ্টি, করোনা মহামারী দূর্যোগ নানা বৈরী পরিবেশ মোকাবেলা করে জানবাজী এক লডাইয়ে সামিল হয় লক্ষ লক্ষ কৃষক জনতা; তাদের পিছনে দাঁড়িয়ে যায় কোটি কোটি মানুষ। লক্ষ কৃষকের অভিযান দিল্লির লালকেল্লা পর্যন্ত পৌঁছে যায়। রাজধানী দিল্লির চার পাশে তারা অবস্থান - অবরোধ গড়ে তোলে।সিংঘু,টিক্কর,গাজিপুরের মত দিল্লির সীমান্তবর্তী এলাকাসমূহ হয়ে উঠে কৃষকদের অবস্থান - অবরোধের বিরাট বিরাট ঘাটি।শত শত তাবু গেড়ে এখানেই মাসের পর মাস থাকা - খাওয়া।পাঞ্জাব - হরিয়ানার মত রাজ্যগুলোতে পুরুষেরা যখন আন্দোলনের কাফেলায় নারীরা তখন ঘর -গৃহস্থালী আর ফসলের মাঠ সামাল দিয়েছে। আবার ফসল তোলার বিশেষ বিশেষ সময়ে পুরুষদের যখন বাড়ি যেতে হয়েছে নারীরা তখন এসে আন্দোলনে, অবস্থান - অবরোধে সামিল হয়েছে। ভারতের ক’টি রাজ্যের প্রায় সমগ্র জনগোষ্ঠী, গোটা পরিবার ছিল আন্দোলনে সমর্পিত,ঘর আর বাহির ছিল একাকার।ভারতবর্ষ, গোটা দুনিয়া এরকম দৃশ্য বেশী দেখেনি।কৃষক আন্দোলনে এ এক বিরল ঘটনা।
শুরু থেকেই এই আন্দোলনের বিরুদ্ধে সরকার ছিল খড়গহস্ত।কৃষকদের দিল্লি অভিযানে সরকারি বাহিনী নির্যাতন - নিপীড়নের কমতি রাখেনি।লাঠি,গুলি,টিয়ার গ্যাস, জলকামান, অন্তর্ঘাতমূলক তৎপরতা - কোন কিছুই তারা বাদ রাখেনি।রাস্তা কেটে, রাস্তায় পেরেক বসিয়ে কৃষকদের শোভাযাত্রায় তারা নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করেছে।
চলাকালে বার কয়েক সরকারের নীতিনির্ধারকদের তাদের আলাপ আলোচনা হয়েছে। আলোচনা চলাকালে আত্মমর্যাদা বজায় রেখে সরকারি খাবারও তারা স্পর্শ করেননি।আর আলোচনার পিছনে ছিল নানা ধরনের চাপ,হুমকি,প্রলোভন, প্রতারণার বহুরকম কৌশল।ছিল এই আন্দোলনের বিরুদ্ধে বহুমাত্রিক অপপ্রচার। আন্দোলনকারীদেরকে দেশদ্রোহী, স্বাধীন খালিস্থানপন্থী,জেহাদি,আন্দোলনকারীরা কৃষকবেশী পাকিস্তানি, আন্দোলনজীবী, নক্সাল প্রভৃতি কত বিশেষণেই না অভিহিত করা হয়েছে! আন্দোলনে ভাগ - বিভাজন তৈরি করা, আন্দোলন সম্পর্কে হতাশা ছড়ানো,সাম্প্রদায়িক আর জাতিগত উসকানি কোন কিছুই বিজেপি আর মোদি সরকার বাকি রাখেনি।
কিন্তু কোন কিছুই কৃষকদেরকে পরাভূত করতে পারেনি, তাদের বজ্রকঠিন ঐক্যে ফাটল ধরাতে পারেনি।কারন লড়াইটা তাদের অস্তিত্বের, তাদের জীবন জীবিকা রক্ষার।এজন্য প্রয়োজন ছিল তাদের মরীয়া লড়ায়ের।কৃষকেরা বুঝেছেন , কৃষিপণ্য সরকার না কিনে যদি করপোরেটদের হাতে ছেড়ে দেয়া হয় তাহলে ন্যুনতম মূল্য সহায়তা থেকে তারা বঞ্চিত হবেন; কৃষি বানিজ্যে করপোরেট সংস্থাসমূহ ঢুকে গেলে খাদ্যশস্য মজুদের কোন উর্ধসীমা থাকবে না এবং খাদ্যপণ্যের দাম বাড়ানোর ক্ষমতা চলে যাবে ব্যবসায়ী করপোরেটদের কাছে এবং এই পরিস্থিতিতে ভারতের কৃষি ও কৃষক নানাভাবে বিপর্যস্ত হবে।
সন্দেহ নেই শিখ ধর্মগুরু নানকের জন্ম বার্ষিকীতে ভারতের কৃষি বিরোধী তিন আইন প্রত্যাহারের ঘোষণায় রাজনৈতিক সমীকরণটাও খুব অস্পষ্ট নয়।আগামী বছরের শুরুর দিক থেকে উত্তরপ্রদেশ,পাঞ্জাব,উত্তরাখণ্ড, মণিপুর , গোয়ায় বিধান সভার যেসব গুরুত্বপূর্ণ নির্বাচন তাতে বিজেপির সম্ভাব্য ধস ঠেকানো, বিশেষ করে উত্তরপ্রদেশ থেকে যাতে বিজেপিকে পাততাড়ি গুটাতে না হয় তার জন্য মোদিকে তার দাম্ভিকতা ভুলে করজোড়ে নতি স্বীকার করতে হয়েছে। এই ঘটনার সমগ্র তাৎপর্য বুঝতে হয়তো আরও কিছু সময় লাগবে।
কৃষক - জনতার এই প্রতিরোধ বিজেপি ও হিন্দুত্ববাদী মোদি সরকারকে ইতিমধ্যে ভারত জুড়ে বিভিন্ন দিক থেকে কড়া বার্তা দিয়েছে, তাদের বেপরোয়া পদক্ষেপে অনেকটা লাগাম দিয়েছে। এখন বিভেদ আর বিভাজন সৃষ্টিকারী এন আর সি বা নাগরিকপঞ্জির মত চরম অগণতান্ত্রিক, বৈষম্যমূলক,সাম্প্রদায়িক ও ভারতের সংবিধান পরিপন্থী আইনসমূহ প্রত্যাহার করে নেবার আন্দোলন নিশ্চয় নতুন গতি পাবে।
কৃষক আন্দোলনের এই বিজয় ভারতের বামপন্থী প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিরও এক বড় বিজয়। এই আন্দোলনের শুরু থেকে শেষঅব্দি তারা এই আন্দোলনে অসাধারণ ভুমিকা পালন করেছেন। তাদের আপোষহীন ভূমিকাও এই বিজয়ে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ভারতের ট্রেড ইউনিয়নসহ শত ধরনের সংগঠন কৃষক - কিষাণীর এই ঐতিহাসিক কাফেলায় নিজেদেরকে যুক্ত করেছিলেন। এই আন্দোলন যে এখন ভারত জুড়ে অসংখ্য শ্রেণী ও গণসংগ্রামের উৎসমুখ খুলে দেবে, মেহনতি জনগণের আত্মবিশ্বাস ও সাহস বাড়িয়ে দেবে তা অনুমান করা কঠিন নয়।কৃষক আন্দোলনের এই বিজয় গোটা ভারত জুড়ে চরম হিন্দুত্ববাদী আর নিষ্টুর বিজেপির শাসনের জয়রথকে পিছু হঠাতেও বরফভাংগার কাজ করবে।কৃষকেরা আরও একবার প্রমাণ করল রাষ্ট্রশক্তি আর শাসকদের দম্ভ আর অহমিকা নয়, জনগণ আর জনগণের আকাংখা আর তাদের সম্মিলিত প্রতিরোধী শক্তিই হচ্ছে শেষ পর্যন্ত নির্ধারক শক্তি।

নিউ ইস্কাটন
২৩ নভেম্বর-২০২১





রাজনীতি এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম  ও মাদকের বিরুদ্ধে ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)