সোমবার ● ২৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন : নীতিমালা বাস্তবায়নের সভা
ঝালকাঠিতে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন : নীতিমালা বাস্তবায়নের সভা
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: “অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন” নীতিমালা বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা নারী উন্নয়ন ফোরাম সভাপতি ও ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী। অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনোয়র হোসেন খান,প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, জেলা জাতীয় পার্টির আহবায়ক আনোয়ার হোসেন আনু,নলছিটি উপজেলা ভাইস চেয়ারম্যান মোরশেদা লস্কর, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছাকিনা আলম লিজা, রৃপান্তরের ঝুমা কর্মকার, মো. মাফুজুর রহমান,সহযোগী সৈয়দ অলি রহমান প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়ন নির্বাচনে সাধারণ আসনে নারী সদস্য নির্বাচিত নারীকে পুস্কার প্রদান করা হয়।
নারীর ক্ষমতায়নে রাজনৈতিক দলের নারী নেতৃত্ব নিশ্চিতকরণ বিষয়ে হেলভির্টাস এর তত্বাবধানে সুইজারল্যান্ডের সহায়তায় রুপান্তর এ অভিগ্ঘতা বিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নারীনেত্রী ও নারী ইউপি সদস্যসহ ৪০ জন অংশগ্রহণ করেছেন।
এর আগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন করেন।
বক্তরা বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ (সংশোধন-২০০৯) অনুচ্ছেদ ৯০বি অনুযায়ী রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিসহ সকল কমিটিতে ৩৩% নারীর প্রতিনিধিত্ব ২০২০ সালের মধ্যে নিশ্চিত করার কথা ছিলো। রাজনৈতিক দলের সকল কমিটিতে ৩৩% নারী থাকার কথা থাকলেও তা কবে নাগাদ পূরণ হবে তা সুর্নিদষ্ট করা হয়নি।





পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন
ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল
ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম
ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার
ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে