সোমবার ● ২০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে মায়ের সাথে অভিমান করে চিরকুট লিখে কিশোরীর আত্মহত্যা
রাউজানে মায়ের সাথে অভিমান করে চিরকুট লিখে কিশোরীর আত্মহত্যা
আমির হামজা, স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে জেসমিন আক্তার (ইভ) (১২) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে রাউজান থানা পুলিশ। বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর রাত ৯ টার দিকে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের গশ্চি হাঁছি ফকিরের বাড়ি ঐ কিশোরীর ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে, জেসমিন আত্মহত্যা করার আগে, একটি নিজের হাতের লেখা চিরকুট লিখে যান। সেখানে তিনি লিখেন “আম্মু তুমি যখন বলেছিলা যে, আমি তোমার মন থেকে উঠে গিয়েছি। তখন থেকে আমার আর বেঁচে থাকার ইচ্ছেটা চলে যান। তাই অনেক দিন সুযোগ খুঁজছি, আজ তুমি ঘর নেই, এই সুযোগে আমি গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করছি। নিহত জেসমিন আক্তার ইভা ঐ গ্রামের মো: সোলেমান এর কন্যা।
এ বিষয়ে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন জানান, গশ্চি গ্রামে এক পঞ্চম শ্রেণীর ছাত্রী আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
এছাড়া রাউজান থানার এসআই অনুপম জানান, আমরা ঘটনাস্থলে এখনো আছি, লাশ থানায় নিয়ে যাওয়া পর আপনাদের বিস্তারিত জানতে পারবো।





চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা