শুক্রবার ● ২৪ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » পরবাস » রেডব্রিজের লিবডেম নেতা অহিদ উদ্দিন ক্রিসমাস ডে শুভেচ্ছা
রেডব্রিজের লিবডেম নেতা অহিদ উদ্দিন ক্রিসমাস ডে শুভেচ্ছা
লন্ডন, ২৩ ডিসেম্বর ২০২১ : রেডব্রিজ কাউন্সিলের চার্চফিল্ড ওয়ার্ডে লিবডেমের প্রথম ব্রিটিশ বাংলাদেশী কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিন বড়দিন বা ক্রিসমাস ডে উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
মোহাম্মদ অহিদ উদ্দিন গণমাধ্যমে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের বিশেষ উৎসব বড়দিন বা ক্রিসমাস ডে এবার পালিত হচ্ছে এমন এক সময়ে যখন কভিড-১৯ মহামারীর ওমিক্রন ভ্যারিয়েন্ট ব্রিটেনসহ সারা পৃথিবীতে নতুন আতংকের সৃষ্টি করেছে। তারপরও এবারের বড় দিন বা ক্রিসমাস ডে খ্রিস্ট ধর্মাবলম্বীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। আমি বড়দিন বা ক্রিসমাস ডে উপলক্ষে তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
লিবডেম নেতা অহিদ উদ্দিন শুভেচ্ছা বার্তায় আরও বলেন, এইদিনে সকল ‘অন্ধকার মুছে গিয়ে, পৃথিবীতে আসুক এক নতুন ভোর, দেশে দেশে মানবজাতির মধ্যে সকল দ্বন্দ্ব-সংঘাতের অবসান হোক এই কামনা করছি।





গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম
১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু