শিরোনাম:
●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ভাওয়াল মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে র‌্যাবের অভিযান : মালিক ফিরোজা নাজনীন বাঁধনসহ আটক ৫
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ভাওয়াল মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে র‌্যাবের অভিযান : মালিক ফিরোজা নাজনীন বাঁধনসহ আটক ৫
বুধবার ● ৫ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ভাওয়াল মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে র‌্যাবের অভিযান : মালিক ফিরোজা নাজনীন বাঁধনসহ আটক ৫

--- মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), স্টাফ রিপোর্টার :: মাদকাসক্ত নিরাময় কেন্দ্র পরিচালকরাই মাদকাসক্ত। নিরাময় কেন্দ্র থেকে পাওয়া গেছে ৪২০পিস ইয়াবা- এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন র‌্যাব লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন।

৪ জানুয়ারি মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগরীর কালাসিকদারের ঘাট এলাকায় অবস্থিত ‘‘ভাওয়াল মাদকাসক্ত নিরাময় ও পূর্নবাসন’’ কেন্দ্রে র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান শেষে তিনি এমন তথ্য জানান। খন্দকার আল মঈন বলেন, ব্যাপক অনিয়ম ও সঠিক চিকিৎসা না দিয়ে চলছে ভাওয়াল মাদকাসক্ত নিরাময় ও পূর্ণবাসন নামে এ কেন্দ্রটি। এখানে ২০ জনকে চিকিৎসা দেয়ার অনুমতি থাকলেও ২৮ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। পর্যাপ্ত বেড-বাসস্থানও নেই এ মাদক নিরাময় কেন্দ্রে। এছাড়াও পাওয়া গেছে যৌন হয়রানির অভিযোগও। ২০০৯ সাল থেকে ছলছাতুরীর আশ্রয় নিয়ে কেন্দ্রটি চালিয়ে আসছে। এমনও রোগী রয়েছে যারা প্রায় ৩ বছর যাবৎ চিকিৎসা নিচ্ছে, যাদেরকে চিকিৎসার নামে শোষণ করা হচ্ছে।

অভিযানে কেন্দ্রটির মালিক ফিরোজা নাজনীন বাঁধনসহ মোট ৫জনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুরের সহকারী পরিচালক শামীম হোসেন এক প্রশ্নের জবাবে বলেন, আমরা এর আগেও পরিদর্শন করেছি। আমাদের পরিদর্শনের খবর পেয়ে ডাক্তার এনে তারা সেভাবে সেটআপ দিয়ে রাখতো। কিন্তু তথ্যের ভিত্তিতে কৌশলে মালিক ও সেবাগ্রহীতা আলাদা করে আমরা জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছি। প্রতিষ্ঠানটি তালাবন্ধ করা হয়েছে এবং এর কার্যক্রম সম্পূর্ণ বন্ধের দাবিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজি বরাবর আবেদন করেছি।





আর্কাইভ