শিরোনাম:
●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়াতে শেখ কামাল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়াতে শেখ কামাল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন
শুক্রবার ● ১৪ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়াতে শেখ কামাল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

--- কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া শহরের পুরানো ষ্টেডিয়াম ভেঙে নতুন করে ৪৪ কোটি টাকা ব্যয়ে আধুনিক স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জাহিদ আহসান রাসেল এমপি। ১৩ তারিখ বৃহস্পতিবার বিকালে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান বলেন কুষ্টিয়াতে প্রায় অর্ধশতক কোটি টাকায় নির্মাণ করা হবে শেখ কামাল ষ্টেডিয়াম। এর সাথে সুইমিংপুলের আধুনিক করা হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন জাতীয় মানের এই ষ্টেডিয়াম হলে দেশের অনেক বড় বড় খেলা জাতীয় বা আন্তজার্তিক টুনার্মেন্ট অনুষ্ঠিত হবে। বিভিন্ন জেলায় ফুটবল বা ক্রিকেট খেলতে পারে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি করে ষ্টেডিয়াম তৈরি করে দিচ্ছেন। ক্রিকেট বোর্ড বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অনুরোধ করে বলেন ষ্টেডিয়ামটি তৈরী হলে এ মাঠে খেলার জন্য আহবান জানান না হলে সবকিছুই বৃথা যাবে বলে মনে করেন। এ বিষয়ে কুষ্টিয়ার সন্তান জাতীয় সংসদ সদস্য মাহাবুব উল আলম হানিফ এমপিকে ষ্টেডিয়ামকে অধিক মনোযোগ সহকারে এগিয়ে নিয়ে আসার জন্য ধন্যবাদ জানান। ইন্টারন্যাশনাল ভেনু উন্নতি করণ প্রসঙ্গে তিনি বলেন ইন্টারন্যাশনাল খেলোয়ারদের জন্য যা যা কিছু প্রয়োজন এখানে দেওয়া হবে। তবে এ বিষয়ে ফেডারেশনের সহযোগিতা চেয়েছেন। তিনি আরো বলেন, কুষ্টিয়া জেলাতে অনেক খ্যাতিম্যান খেলোয়ার তৈরী হয়েছে এবং তারা আজ জাতীয় দলে খেলাধুলা করছে। সেই প্রত্যশা আজ পুরন করতে চলেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একজন ক্রীড়াবান্ধব একজন প্রধানমন্ত্রী। আজ যুবকরা মাদকের সাথে ঝুঁকে পড়েছে। মাদক থেকে বেড়িয়ে আসতে পারে সেজন্য এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল একজন ক্রীড়া প্রেমিক। তাই তার উপর দায়িত্ব দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রীর পদ। যাতে করে সারা মানুষের সাথে নতুন করে সাজানো যায় ক্রীড়া বিষয়ে নিয়ে। আমাদের সবার ইচ্ছা আছে কুষ্টিয়াতে আন্তজার্তিক মানের ষ্টেডিয়াম হোক। তবে দেশের বাহিরের আগত অতিথিদের থাকার জন্য সুন্দর পরিবেশে হোটেল থাকলে হতে পারে মানসম্মত ষ্টেডিয়াম। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-১ আসনের (দৌলতপুর) সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশাহ, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, পুলিশ সুপার মো. খাইরুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ কুষ্টিয়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

শীতে উষ্ণতার প্রলেপ দিতে ব্যাস্ত সময় পার করছেন কুষ্টিয়ার নব্য চেয়ারম্যান খোকন

কৃষ্টিয়া :: উত্তরের শীত মানেই কুয়াশার চাদরে ঘিরে রাখা প্রকৃতি। সবকিছুকে কোলে টেনে নেওয়া কুয়াশার মাঝে হাড় কাঁপানো শীত। আর এমন প্রকৃতিতে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের দুর্ভোগের শেষ নেই। এমন পরিস্থিতিতে কুষ্টিয়া কুমারখালী উপজেলা নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরের বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আলাউদ্দিন আহমেদ এর ভাতিজা নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান খোকন গ্রামের খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে শীতের উষ্ণতা ছড়িয়ে দিতে প্রতিবারের মতো এবারও মাসব্যাপী কম্বল বিতরণ করে যাচ্ছেন।

সরোজমিনে দেখা গেছে গত ১৩ তারিখ বৃহস্পতিবার দিনে ও রাতে নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল ঈদগাহ মাঠে এবং বাঁশআড়া আবাসন প্রকল্পের অসহায় হতদরিদ্রদের মাঝে উষ্ণতার পরশ বুলিয়ে দিতে তাদের হাতে তুলে দিচ্ছেন কম্বল। জিয়াউর রহমান খোকন নির্বাচিত হওয়ার পর থেকেই প্রতিনিয়ত তার ইউনিয়নের প্রতিটি গ্রামের হতদরিদ্রদের মাঝে উষ্ণতার পরশ দিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান জিয়াউর রহমান খোকন বলেন, এই কনকনে শীতে আমার পক্ষ থেকে অসহায়, গরিব দুঃখী মানুষের জন্য রইল ‘শীতার্তের জন্য ভালোবাসা’। এভাবে আমি আগামী দিনগুলো গরিব-দুঃখীদের পাশে দাঁড়িয়ে সেবা করে যেতে পারি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। তিনি আরো বলেন, সেই সাথে আমার পিতৃতুল্য চাচা আলাউদ্দিন আহমেদ এর জন্যই আজ আমি আপনাদের পাশে দাঁড়িয়ে সেবা দিয়ে যাচ্ছি আপনারা তার জন্য দোয়া করবেন। তার জন্যই আজ আমি আপনাদের পাশে দাঁড়াতে পেরেছি।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ