সোমবার ● ২৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় বিধান হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন
কুষ্টিয়ায় বিধান হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ায় কিশোর সাগর আহমেদ বিধান হত্যায় জড়িত আসামীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ২৩শে জানুয়ারি রবিবার বেলা ১১টায় কুষ্টিয়া-পাবনা মহাসড়কের জুগিয়া পালপারায় অনুষ্ঠিত মানববন্ধনে বিধান হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবী চেয়ে বক্তব্য রাখেন তার মা মোছাঃ সবেদা খাতুন, কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র মো. শাহিন উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা। ঘন্টাব্যপীচলা উক্ত মানবন্ধনে এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করেন। গত ১৮ জানুয়ারী বিকেলে নিখোঁজের ১০দিন পর হাতপা বাধা অবস্থায় বিধানের মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করে পুলিশ। এঘটনায় জড়িতের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। প্রেম ঘটিত কারণে সাগর আহমেদ বিধানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রেস ব্রিফিংএ জানায় পুলিশ। বিধান জুগিয়া পালপাড়া এলাকার আব্দুল গণির ছেলে।





কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়