শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » মানিকছড়িতে বিএনপি’র পদবঞ্চিতদের সংবাদ সম্মেলন
প্রথম পাতা » খাগড়াছড়ি » মানিকছড়িতে বিএনপি’র পদবঞ্চিতদের সংবাদ সম্মেলন
মঙ্গলবার ● ২৫ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মানিকছড়িতে বিএনপি’র পদবঞ্চিতদের সংবাদ সম্মেলন

--- আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা।

সোমবার ২৪ জানুয়ারী দুপুরে তৃণমূলের নেতাকর্মীদের উপেক্ষা করে আর্থিক লেনদেনের মাধ্যমে আহ্বায়ক কমিটি দেয়ার অভিযোগে উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়।
মানিকছড়ি উপজেলা বিএনপি’র সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি এম এ করিম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, তৃণমূলের নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে অর্থের বিনিময়ে জেলা বিএনপি’র মনগড়া পকেট কমিটি মানিকছড়ি বিএনপি প্রত্যাখ্যান করেছে।
সংবাদ সম্মেলনে আগামী ৪৮ঘন্টার মধ্যে বিতর্কিত একতরফা আহ্বায়ক কমিটি বাতিল করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিঁয়ারী দেয়া হয়।
সংবাদ সম্মেলনে সদ্য বিলুপ্ত কমিটির সহ সভাপতি আরব আলী, মুজিবুল হক বাহারসহ পদ বঞ্চিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তবে অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার জানান, তৃণমূলকে সুসংগঠিত করতে ৫১সদস্যের আহ্বায়ক কমিটি আগামী ৩০দিনের মধ্যে ওয়ার্ড থেকে ইউনিয়ন কমিটি গঠন করবে। এরপর উপজেলা কমিটি গঠন করা হবে। কমিটিতে সবাইকে স্থান দেয়াও সম্ভব নয়।
সংবাদ সম্মেলন শেষে মানিকছড়ি উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করা হয়।
প্রসঙ্গত, গত ২০জানুয়ারী খাগড়াছড়ি জেলা বিএনপি ৫১সদস্য বিশিষ্ট মানিকছড়ি উপজেলা বিএনপি’র কমিটি ঘোষণা দেয়।

মাটিরাঙ্গায় অবৈধ বালু জব্দ, ৩স্পটে লাল পতাকা

খাগড়াছড়ি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতি ও বেলছড়ির বিভিন্ন অবৈধ বালু মহালে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে
কয়েক হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
মঙ্গলবার ২৫ জানুয়ারি দুপুরে মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের দক্ষিন শান্তিপুর, হাজীপাড়া ও বেলছড়ি ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।
অভিযানকালে বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহমত উল্যাহ ও গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংঘবদ্ধ বালুখেকো চক্র গোমতি খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই সকল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৩স্থানে কয়েক হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দ করা অবৈধ বালু স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।
অবৈধ বালু জব্দ করে ৩স্পটে লাল পতাকা টাঙানো হয়েছে। এসময়, ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে বালু খেকোরা পালিয়ে যায়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন,
অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে, বালু উত্তোলনকারীদের ছাড় দেয়া হবেনা।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)