বুধবার ● ২৬ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে শীতবস্ত্র বিতরণ
পানছড়িতে শীতবস্ত্র বিতরণ
পানছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা আজ ২৬ ফেব্রুয়ারি বুধবার পানছড়ি উপজেলার উল্টাছড়ি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে পানছড়ি উপজেলার পাঁচশত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ করেন ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার লে: কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন, পিএসসি। তিনি জানান, খাগড়াছড়ি রিজিয়ন অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় সবসময় পাশে রয়েছে। আগামীতে খাগড়াছড়ি রিজিয়ন এই মানবকল্যাণ মূলক কাজের ধারাবাহিকতাকে অব্যাহত রাখবেন বলে তিনি মত প্রকাশ করেন।
এসময় উপ অধিনায়ক ৩০ বীর ব্যাটালিয়ন ও খাগড়াছড়ি জোন ইন চার্জ মেজর মো. রিয়াদুল ইসলাম, পিএসসি, আওয়ামীলীগের প্রার্থী উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আহির উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি জোন শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি সুষ্ঠু ভাবে আয়োজন ও পরিচালনা করেন। পানছড়ি সাব জোন এর ওয়ারেন্ট অফিসার মো. ইদ্রিস এর নেতৃত্বে একটি চৌকস দল উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, এলাকা ও পাড়ায় পৌঁছে নিজেরা যাচাই-বাছাই করে সাহায্য পাওয়ার যোগ্য অসহায় ও দুস্থ পরিবারের তালিকা প্রস্তুত করেন। সেই তালিকার ভিত্তিতেই এই শীত বস্ত্র বিতরণ করা হয়। সেনাবাহিনী সরাসরি যাচাই বাছাই করে এই শীতবস্ত্র বিতরণ করায় সাধারণ জনগণ অত্যন্ত খুশি হয়েছে এবং সন্তুষ্টি প্রকাশ করেছে।





খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১