মঙ্গলবার ● ২২ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে দিনে দুপুরে মাছ চুরি: জালসহ আটক ১
বিশ্বনাথে দিনে দুপুরে মাছ চুরি: জালসহ আটক ১

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে দিন-দুপুরে পুকুরের মাছ চুরির অভিযোগ পাওয়া গেছে৷ ২২ মার্চ মঙ্গলবার বেলা ১টায় উপজেলার রামপাশা ইউনিয়নের চকরামপ্রসাদ গ্রামে মোশাহিদ আলীর বাড়ির পুকুরের মাছ চুরি করে নিয়ে যাওয়ার পথে জনতা জালসহ একজনকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়৷ বিষয়টি নিশ্চিত করেন রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান৷ আটককৃত ব্যক্তি পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে৷
এলাকাবাসী জানান, চকরামপ্রসাদ গ্রামের মোসাহিদ আলীর বাড়িতে একটি পুকুর রয়েছে৷ আর ওই পুকুরে তিনি মাছ চাষ করে আসছেন৷ মঙ্গলবার দুপুরে মাছ ধরার জন্য কয়েকজন মত্স্যজীবিকে টাকা দিয়ে পুকুরে কিছু মাছ তুলে দেয়ার জন্য বলেন৷ কিছু মাছ পুকুর থেকে তোলার পর আর মাছ না ধরার জন্য তিনি মত্স্যজীবিদের তিনি বলেন৷ এরপর মত্স্যজীবিরা ওই বাড়ি থেকে বের হয়ে যায়৷ মত্স্যজীবিরা ওই বাড়ির অদূরে যাওয়ার পর তাদের কাছে প্রচুর মাছ দেখতে পান পথচারীরা৷ এসময় তাদের আটক করার চেষ্টা করলে জাল পেয়ে কয়েকজন পালিয়ে যেতে সৰম হলেও একজনকে আটক করে এলাকাবাসী৷ আটককৃত ব্যক্তি ওই পুকুরের মাছ চুরির করার কথা স্বীকার করে৷ এরপূর্বে তারা ওই পুকুর থেকে আর তিন বার মাছ চুরি করে নিয়ে যায় বলে সে এলাকাবাসীকে জানায়৷
এব্যাপারে থানার ওসি আবদুল হাই বলেন, মাছ চুরির অভিযোগে জনতা একজনকে আটক করেছে বলে জানান৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)